logo
প্রবাসের খবর

ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ অক্টোবর ২০২৪
Copied!
ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর। ছবি: সংগৃহীত

ইসরায়েলের তেল আবিব শহরের উপকণ্ঠে সামরিক গোয়েন্দা ইউনিটের একটি ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। হামলার পরে তেল আবিবে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

তেল আবিবের বেন গুরিয়ান বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইরান–সমর্থিত হিজবুল্লাহ জানিয়েছে, তারা তেল আবিবের দক্ষিণাঞ্চলের উপকণ্ঠে গ্লিলত সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০–এর ঘাঁটিতে হামলা চালিয়েছে।

এর আগে তেল আবিবের উপকণ্ঠে নিরিত এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হিজবুল্লাহ। তেল আবিব ও হাইফায় প্রথমবারের মতো মধ্যম পাল্লার রকেট নিক্ষেপের কথাও জানিয়েছে হিজবুল্লাহ। দাবি করা হয়েছে, উত্তর–পশ্চিমাঞ্চলের হাইফা শহরের ‘স্টেলা ম্যারিস নৌঘাঁটিতে’ বোমা হামলা চালানো হয়েছে।

এদিকে হামলার পরপরই তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বাজতে শোনা যায়। এ সময় শহরটির বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক বন্ধ করা হয়।

ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এ ছাড়া, তেল আবিবের কাছে সিজারিয়া এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার একটি ছবি টেলিগ্রামে পোস্ট করেছে হিজবুল্লাহ। যদিও এর বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সিজারিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন রয়েছে।

এর আগে গত শনিবার সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে লেবানন থেকে উড়ে আসা হিজবুল্লাহর একটি ড্রোন। সে সময় নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সেখানে ছিলেন না। ওই ঘটনায় কেউ আহত হননি বলে জানায় ইসরায়েলের সামরিক বাহিনী।

সূত্র: আল জাজিরা

আরও দেখুন

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

২ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

৪ দিন আগে

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে প্রাইমারি নির্বাচনে ইসরায়েলের কড়া সমালোচক প্রার্থীর চমক

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে প্রাইমারি নির্বাচনে ইসরায়েলের কড়া সমালোচক প্রার্থীর চমক

ইথিওপিয়ায় জন্ম নেওয়া সাবেক নিউইয়র্কের আইনজীবী কিরোস ইসরায়েলের কড়া সমালোচক হিসেবে পরিচিত। তার প্রার্থিতা সমর্থন করেছিলেন সিনেটর বার্নি স্যান্ডার্স।

৪ দিন আগে