logo
প্রবাসের খবর

সৌদিতে সাত দিনে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
সৌদিতে সাত দিনে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে সাত দিনে ২১ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আজ রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আরব নিউজ।

সংবাদমাধ্যমটি জানায়, গ্রেপ্তারদের মধ্যে ১৩ হাজার ২০২ জনকে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে, ৪ হাজার ৯১১ জনকে নিরাপত্তা লঙ্ঘন এবং ৩ হাজার ১০৯ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৩৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৪০ শতাংশ ইয়েমেনি, ৫৮ শতাংশ ইথিওপিয়ান এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন। একই সময়ে সৌদি আরব থেকে অবৈধভাবে পালিয়ে যাওয়ার সময়ে ৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় এবং নিয়োগের সঙ্গে জড়িত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সৌদির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিববহন সুবিধা দিলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে।

আরও দেখুন

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

অভিবাসন মহাপরিচালক বলেন, গত বছরের ১৯ মে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশি নিজ দেশে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন। মোট সংখ্যার মধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জন বিদেশিকে সফলভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

২ ঘণ্টা আগে

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে শুরু করে দুই মাসের জন্য কর্মীদের নিজ নিজ খাতের বাইরে স্থানান্তর করা যাবে। তবে, মূল নিয়োগকর্তাদের অনুমতি ছাড়া এই স্থানান্তর করা যাবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের সুবিধা নিতে কোম্পানিগুলো ‘আশাল’ করপোরেট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে।

২ ঘণ্টা আগে

স্পেনে নথিহীন ৫ লাখ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন

স্পেনে নথিহীন ৫ লাখ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন

নতুন কর্মসূচিতে বলা হয়েছে, নথিহীন অভিবাসীদের মধ্যে যারা সুনির্দিষ্ট শর্ত পূরণ করতে পারবেন, তারা এক বছরের জন্য স্পেনে বসবাস আর কাজের অনুমতির জন্য আবেদন করার সুযোগ পাবেন।

৩ দিন আগে

কুয়ালালামপুরে ট্রাভেল পাস নিতে গিয়ে হাইকমিশন প্রাঙ্গণে অসুস্থ প্রবাসীর মৃত্যু

কুয়ালালামপুরে ট্রাভেল পাস নিতে গিয়ে হাইকমিশন প্রাঙ্গণে অসুস্থ প্রবাসীর মৃত্যু

সোমবার আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা এলাকায় অসুস্থ ওই প্রবাসী মারা যান।

৪ দিন আগে