logo
প্রবাসের খবর

ইরানের শীর্ষ সামরিক কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৭ জুন ২০২৫
Copied!
ইরানের শীর্ষ সামরিক কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
আইআরজিসির খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের প্রধান জেনারেল আলি সাদমানি। ছবি: সংগৃহীত

ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)– এর খাতাম আল–আনবিয়া সদর দপ্তরের প্রধান আলী সাদমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। খাতাম আল–আনিবিয়া আইআরজিসির নির্মাণ ও প্রকৌশল শাখা।

খবর কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের’ ভিত্তিতে এবং ‘সোমবার (১৬ জুন) দিবাগত রাতে একটি আকস্মিক সুযোগের’ পর ইসরায়েলি বিমানবাহিনী তেহরানের কেন্দ্রে একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়ে আলী সাদমানিকে হত্যা করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, সাদমানি ইরানের ‘ সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার’ এবং সর্বোচ্চ নেতা ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্যতম ঘনিষ্ঠজন।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

গত শুক্রবার খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের তৎকালীন প্রধান গোলাম আলী রাশিদকে হত্যা করার পর সাদমানিকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

আরও দেখুন

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

৪ দিন আগে

সিরিয়া থেকে আমেরিকান সেনা প্রত্যাহার শুরু

সিরিয়া থেকে আমেরিকান সেনা প্রত্যাহার শুরু

আইএসকে দমন করতে ২০১৪ সালে সিরিয়ায় প্রায় ২ হাজার সেনা মোতায়েন করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। বর্তমানে বিভিন্ন ঘাঁটিতে প্রায় ১ হাজার আমেরিকান সেনা অবস্থান করছে। সিদ্ধান্ত অনুযায়ী তাদের সবাইকে ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনা হবে।

৮ দিন আগে

মালয়েশিয়ায় জাল পাসপোর্ট তৈরির অভিযোগে এক বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় জাল পাসপোর্ট তৈরির অভিযোগে এক বাংলাদেশি আটক

লোকমান এফেন্দি আরও জানান, অভিযানের সময় ২২টি সন্দেহজনক ও জালিয়াতিপূর্ণ বাংলাদেশি পাসপোর্ট, অ্যাক্সেস কার্ড, কম্পিউটার সেট, প্রিন্টার, কাটিং মেশিন, লেজার এনগ্রেভিং মেশিন, কার্ভ কাটার এবং একটি বেনেলি লিওনসিনো মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে, যা অবৈধ কার্যক্রমে ব্যবহৃত হতো।

১১ দিন আগে

পরমাণু চুক্তির জন্য আমেনরিকাকে ছাড় দিতে রাজি ইরান

পরমাণু চুক্তির জন্য আমেনরিকাকে ছাড় দিতে রাজি ইরান

ইরান–আমেরিকা যুক্তরাষ্ট্র চলমান উত্তেজনার মধ্যে সম্প্রতি পরমাণু চুক্তি নিয়ে ওমানের রাজধানী মাসকাটে আলোচনায় বসেছিল দুই দেশ। আগামীকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভা শহরে দ্বিতীয় ধাপের আলোচনা হতে পারে বলে জানিয়েছেন মজিদ তাখত।

১১ দিন আগে