logo
প্রবাসের খবর

কানাডার ভ্যানকুভারে ফিলিপিনো লাপু লাপু উৎসবে ঘাতক চালকের গাড়ির আঘাতে ১১ জনের মৃত্যু

ফারজানা নাজ শম্পা, ব্রিটিশ কলাম্বিয়া, কানাডা০৪ মে ২০২৫
Copied!
কানাডার ভ্যানকুভারে ফিলিপিনো লাপু লাপু উৎসবে ঘাতক চালকের গাড়ির আঘাতে ১১ জনের মৃত্যু

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের ভ্যানকুভারে  বৃহত্তর ফিলিপিনো অভিবাসী বা ইমিগ্রান্ট সম্প্রদায় আয়োজিত অন্যতম একটি  উৎসব হলো লাপু লাপু l স্প্যানিশ উপনিবেশের বিরুদ্ধে লড়াই করা একজন আদিবাসী নেতার স্মরণে বার্ষিক এই 'উৎসব উদ্‌যাপিত হয় l

ভ্যানকুভার শহরের এ বছরের ঐতিহ্যবাহী এই ফিলিপিনো দিবস ও বিশেষ উৎসবে গাড়ির ধাক্কায় ১১ জন নিহত হয়েছে। এ ছাড়া, সর্বশেষ তথ্য অনুসারে কমপক্ষে ১২ জন গুরতরভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সময় শনিবার (২৬ এপ্রিল) রাতে একজন ঘাতক চালক উৎসবে ভিড়ের ওপর গাড়ি চালিয়ে দেয়। কানাডায় ফিলিপিনো কমিউনিটির মানুষেরা লাপু লাপু ডে পালনের জন্য জড়ো হয়েছিল ইস্ট ৪১ অ্যাভিনিউতে। সন্ধ্যায়  সেখানে ভিড় বাড়ার সঙ্গে সঙ্গেই ঘটে অপ্রত্যাশিত এই নির্মম ঘটনা।

ভ্যাঙ্কুভার পুলিশ জানিয়েছে, উৎসবের অংশগ্রহণকারী এবং পথচারীরা ঘাতক চালককে তাড়া করে আটকে সাহায্য করে এবং পরে তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

উৎসবে উপস্থিত কয়েকজন ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ওই ব্যক্তিকে ধরতে সাহায্য করে। পরে পুলিশের সয়াহয়তা ৩০ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

ভ্যানকুভার শহরের পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত আমরা যা জানি, শনিবার 'লাপু লাপু' উৎসবে একজন ব্যক্তি ভিড়ের মধ্য দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় ১১ জন নিহত হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি কানাডার রাষ্ট্রীয় ও সামাজিক  সমবেদনা জানানো হয়েছে। কানাডার বৃহত্তম ফিলিপিনো কমিউনিটিসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে l 

স্থানীয় সময় রাত ৮টার দিকে একটি কালো অডি এসইউভি গাড়ি এই উৎসবের অংশ নেওয়া উৎসবমুখর বিশাল জনতার ভিড়ে ধাক্কা দেয়। পুলিশ জানিয়েছে, ধারণা করা হচ্ছে চালকই ছিলেন গাড়ির একমাত্র ব্যক্তি। কর্তব্যরত পুলিশ বলেছে, তারা আত্মবিশ্বাসী যে, এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল না। যদিও  তদন্ত সম্পর্কে অবহিত একটি আইন প্রয়োগকারী সূত্র সিএনএনকে জানিয়েছে, কানাডিয়ান ওই ব্যক্তি বিশেষভাবে মানসিক স্বাস্থ্য সমস্যায় জর্জরিত ছিলেন এবং এই বিষয় নিয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

ফিলিপিনো বিসি নামে একটি কমিউনিটি গ্রুপ এই মারাত্মক ঘটনার পর ইনস্টাগ্রামের তাদের  বিবৃতিতে লিখেছে, এই অর্থহীন ট্র্যাজেডির ফলে সৃষ্ট গভীর হৃদয়বিদারকতা প্রকাশের কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। পরিবার ও ক্ষতিগ্রস্তদের জন্য আমরা মর্মাহত।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি নিহত ও আহতদের জন্য শোক প্রকাশ করে এক বিবৃতিতে বলেন, আমি নিহত ও আহতদের নিকট প্রিয়জনদের প্রতি, ফিলিপিনো কানাডিয়ান সম্প্রদায়ের প্রতি এবং ভ্যাঙ্কুভারের সকলের প্রতি গভীর সমবেদনা জানাই। আমরা সকলেই আপনাদের সঙ্গে শোকাহত।

আরও দেখুন

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সর্বোচ্চ নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রেখেই পুনরায় ফ্লাইট চলাচল শুরু করা হবে।

২ দিন আগে

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

শেখ আহমদ প্রস্থান ও আগমন হল, কাস্টমস চেকপয়েন্ট এবং অন্য স্থাপনা পরিদর্শন করেন। তিনি বিমান চলাচলকে সহায়তা করার জন্য অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরের কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের মধ্যে পূর্ণ সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

৭ দিন আগে

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

অভিবাসন মহাপরিচালক বলেন, গত বছরের ১৯ মে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশি নিজ দেশে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন। মোট সংখ্যার মধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জন বিদেশিকে সফলভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

৯ দিন আগে

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে শুরু করে দুই মাসের জন্য কর্মীদের নিজ নিজ খাতের বাইরে স্থানান্তর করা যাবে। তবে, মূল নিয়োগকর্তাদের অনুমতি ছাড়া এই স্থানান্তর করা যাবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের সুবিধা নিতে কোম্পানিগুলো ‘আশাল’ করপোরেট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে।

৯ দিন আগে