logo
প্রবাসের খবর

মিনিটপ্রতি ১ কোটি রুপি পারিশ্রমিক দাবি অভিনেত্রী উর্বশীর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৯ জানুয়ারি ২০২৫
Copied!
মিনিটপ্রতি ১ কোটি রুপি পারিশ্রমিক দাবি অভিনেত্রী উর্বশীর
উর্বশী রাউতেলা। ছবি: ইনস্টাগ্রাম

‘সনম রে’, ‘হেট স্টোরি ৪’, ‘পাগলপান্তি’ ইত্যাদি নানা সিনেমায় দেখা গেছে তাকে। করেছেন কয়েকটি দক্ষিণি সিনেমাও। কোনোটিই বক্স অফিসে চলেনি। তবে তার পারিশ্রমিকও কম নয়, ৩ মিনিটের একটি পারফরম্যান্সের জন্য ৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি টাকা) পারিশ্রমিক নেন তিনি। কে এই অভিনেত্রী? ভারতীয় গণমাধ্যম ডিএনএ অবলম্বনে তার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

এই অভিনেত্রী আর কেউ নন, উর্বশী রাউতেলা। অভিনেত্রী হিসেবে সিনেমার সাফল্য না থাকলেও বিজ্ঞাপনচিত্রে তাঁর চাহিদা আছে, যুক্ত আছেন বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতেও।

Urvashi Rautela 2_11zon

উর্বশী অবশ্য নানা কারণে বারবারই আলোচনায় থাকেন। বিজ্ঞাপনচিত্র, বিভিন্ন অনুষ্ঠানে পারফরম্যান্স ছাড়াও তাঁকে নিয়ে আলোচনার বড় কারণ ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্তের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন।

চলতি বছর দক্ষিণি সিনেমা ‘ওয়ালটার বারিয়া’য় আইটেম গানে নেচে ২ কোটি রুপি পারিশ্রমিক নেন।

Urvashi Rautela_3_11zon

এ ঘটনা নিয়ে তখন বেশ আলোচনা হয়েছিল। কারণ, বেশির ভাগ দক্ষিণি ছবির নায়িকাই ৪ থেকে ৫ কোটি রুপি পারিশ্রমিক নেন। সেখানে একটি গানে নেচেই প্রায় অর্ধেক পারিশ্রমিক পেয়েছিলেন।

নতুন খবর অন্য একটি ছবিতে মাত্র ৩ মিনিটের পারফরম্যান্সের জন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন উর্বশী। যার অর্থ, প্রতি মিনিটে তাঁর পারিশ্রমিক হবে ১ কোটি রুপি!

২০২৫ সালৈ হিন্দি ও তেলেগু মিলিয়ে বেশ কয়েকটি সিনেমায় দেখা যাবে উর্বশীকে।

আরও পড়ুন

আরও দেখুন

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

২ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

৪ দিন আগে

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে প্রাইমারি নির্বাচনে ইসরায়েলের কড়া সমালোচক প্রার্থীর চমক

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে প্রাইমারি নির্বাচনে ইসরায়েলের কড়া সমালোচক প্রার্থীর চমক

ইথিওপিয়ায় জন্ম নেওয়া সাবেক নিউইয়র্কের আইনজীবী কিরোস ইসরায়েলের কড়া সমালোচক হিসেবে পরিচিত। তার প্রার্থিতা সমর্থন করেছিলেন সিনেটর বার্নি স্যান্ডার্স।

৪ দিন আগে