logo
প্রবাসের খবর

নাচ নিয়ে প্রবল বিতর্কের মুখে বলিউড অভিনেত্রী উর্বশী

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৮ জানুয়ারি ২০২৫
Copied!
নাচ নিয়ে প্রবল বিতর্কের মুখে বলিউড অভিনেত্রী উর্বশী
উবর্শী রাউতেলা। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

গত কয়েক মাস খবরে না থাকলেও একটি গান দিয়ে আবার শিরোনাম হয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। তবে এবারের বিতর্ক যেন আগের অনেক কিছুই ছাপিয়ে গেছে। ঘটনার সূত্রপাত ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ নামের একটি গান। এই গানে উর্বশীর নাচের ভঙ্গিকে ‘আপত্তিকর’ আখ্যা দিয়ে প্রবল সমালোচনা চলছে অন্তর্জালে।

খবর হিন্দুস্তান টাইমসের।

২ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘দাবিডি দিবিডি’ গানটি। এটি প্রকাশ্যে আসার পর থেকেই নেট দুনিয়ায় প্রবল রোষানলের মুখে উর্বশী রাউতেলা।

‘অশালীন’ নাচের অভিযোগ উঠেছে এই অভিনেত্রীর বিরুদ্ধে। কীভাবে এমন ‘অশালীন’ নৃত্য প্রদর্শন করা যায়, গান মুক্তির কিছুক্ষণের মধ্যেই প্রশ্ন তুলেছেন অনেকে।

‘দাবিডি দিবিডি’ গানের দৃশ্য। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
‘দাবিডি দিবিডি’ গানের দৃশ্য। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

গানটি নিয়ে সমালোচনার আরেক কারণ নন্দমুরি বালাকৃষ্ণ। ৬৪ বছর বয়সী তারকার সঙ্গে উর্বশীর এমন আবেদনময়ী নাচও মেনে নিতে পারছেন না অনেকে। তবে অন্তর্জালে নানা সমালোচনা হলেও গানটি নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী।

২০১৩ সালে সানি দেওলের ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার হাত ধরে বিটাউনে পা দেন উর্বশী রাউতেলা। তবে তাঁর ক্যারিয়ারে হিট ছবি সেভাবে নেই বললেই চলে। বরাবরই নানা বিতর্কের কারণে খবরের শিরোনাম হয়েছেন উবর্শী।

তেলেগু সিনেমা ‘ডাকু মহারাজ’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে উর্বশীকে। এই ছবির হাত ধরে তেলেগু ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন ববি দেওল। ১২ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে।

আরও দেখুন

আইস হকিতে আবারও বিশ্বসেরা ফিনল্যান্ড, আনন্দে ভাসছেন নাগরিকেরা

আইস হকিতে আবারও বিশ্বসেরা ফিনল্যান্ড, আনন্দে ভাসছেন নাগরিকেরা

ম্যাচজুড়ে ফিনল্যান্ডের গোলরক্ষক জাস্টুস আনুনেন ছিলেন দুর্ভেদ্য প্রাচীরের মতো। সুইজারল্যান্ড একাধিক আক্রমণ চালালেও তার দৃঢ়তা ফিনল্যান্ডকে ম্যাচে টিকিয়ে রাখে। শেষ পর্যন্ত হেলেনিয়ুসের একমাত্র গোলই গড়ে দেয় ইতিহাস।

১ দিন আগে

ইরানের হামলার পর কুয়েতে বিমান চলাচল স্থগিত

ইরানের হামলার পর কুয়েতে বিমান চলাচল স্থগিত

কুয়েতের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। যেসব ফ্লাইট কুয়েতে অবতরণের কথা ছিল, সেগুলোকে বিকল্প বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

২ দিন আগে

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

১১ দিন আগে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।

১৩ দিন আগে