বিডিজেন ডেস্ক

সৌদি আরবের কিছু এলাকায় ঈদুল ফিতর পর্যন্ত বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)। আজ সোমবার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আগামী ২৯ মার্চ সৌদিতে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এনসিএম কর্মকর্তা আকিল আল আকিল জানান, রমজানের শুরুতে যে নাতিশীতোষ্ণ আবহাওয়া সৌদিতে ছিল তা ঈদ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এসময় মধ্য ও পূর্বাঞ্চলীয় উচ্চভূমি এবং মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
সৌদির আবহাওয়া দপ্তর জানায়, রোববার থেকে পূর্ব প্রদেশ, রিয়াদ, নাজরান, জিজান, আসির, আল বাহা এবং মক্কার কিছু অংশে শিলাবৃষ্টি এবং বজ্রঝড় হতে পারে। বাতাসের কারণে আল কাসিম ও মদিনার কিছু অংশের পাশাপাশি তাবুক অঞ্চলের উপকূলীয় অংশে ধূলিঝড় হতে পারে।
সম্প্রতি মক্কাসহ সৌদির পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। মক্কা কর্তৃপক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ভারী বৃষ্টিপাতের মধ্যেও ইসলামের পবিত্রতম মসজিদ মসজিদুল হারামে ওমরাহ পালন করতে আসা মুসল্লিরা তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন চালিয়ে যাচ্ছেন।

মোলেন বলেন, “হয় প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করে স্থায়ী মর্যাদার আওতায় এখানে থাকার চেষ্টা করুন, নয়তো আমরা আপনাকে নিজ দেশে ফিরে যেতে সহায়তা করব।”
সময়সীমা শেষ হওয়ার প্রাক্কালে এনজিওগুলো এখনো প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের চেষ্টা চালিয়ে যাওয়া অভিবাসীদের সঙ্গে যোগাযোগ ও পরামর্শ দেওয়ার কার্যক্রম জোরদার করেছে। স্পেনে প্রায় ৮ লাখ ৪০ হাজার মানুষ অনানুষ্ঠানিকভাবে কাজ করেন এবং বৈধ বসবাসের অনুমতি পেতে অনেক ক্ষেত্রেই এক বছরেরও বেশি সময় লাগে।
বার্নহ্যাম প্রধানমন্ত্রী হলে গত এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী হবেন। লেবার পার্টির অনেকের বিশ্বাস, ভোটারদের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ স্থাপন এবং নাইজেল ফারাজের অভিবাসনবিরোধী রিফর্ম ইউকে পার্টির উত্থান মোকাবিলায় বার্নহ্যামের ব্যক্তিত্ব ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিই সবচেয়ে কার্যকর হতে পারে।
ড্রস্কি বলেন, “ছোটবেলা থেকেই বিইটি অ্যাওয়ার্ডস দেখে বড় হয়েছি। আমার আগে যেসব কিংবদন্তি কৌতুক অভিনেতা এই অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, তারা মানদণ্ড অনেক উঁচুতে নিয়ে গেছেন। সেই ইতিহাসের অংশ হতে পারাটা আমার জন্য গর্বের। তবে মঞ্চে আমি আমার নিজস্ব ধরনের কমেডিই নিয়ে আসব।”

২১ ঘণ্টা আগে