logo
প্রবাসের খবর

যুক্তরাষ্ট্র–ইসরায়েল আলোচনা ভেস্তে দিয়েছে, ইরান ফিরবে কীভাবে, প্রশ্ন পররাষ্ট্রমন্ত্রী আরাগচির

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ জুন ২০২৫
Copied!
যুক্তরাষ্ট্র–ইসরায়েল আলোচনা ভেস্তে দিয়েছে, ইরান ফিরবে কীভাবে, প্রশ্ন পররাষ্ট্রমন্ত্রী আরাগচির
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স

ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর দেশটিকে আলোচনায় ‘ফিরতে’ ইউরোপীয় কর্মকর্তাদের আহ্বানের জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

আজ রোববার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন তিনি।

বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তুলেছেন, ‘ইরান যেটা ছেড়ে আসেনি, সেখানে ফিরবে কীভাবে?’

আব্বাস আরাগচি লিখেছেন, ‘গত সপ্তাহে, আমরা যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা এগিয়ে নিচ্ছিলাম, তখন ইসরায়েল তা ভেস্তে দেওয়ার পথ বেছে নেয়। এরপর এ সপ্তাহে এসে, আমরা ইইউর (ইউরোপীয় ইউনিয়ন) সঙ্গে বসেছিলাম। তখন যুক্তরাষ্ট্র সেই কূটনৈতিক প্রচেষ্টা ভেস্তে দেওয়ার পথ বেছে নেয়।’

ওই পোস্টে আরাগচি আরও লেখেন, কাজেই আপনি কী উপসংহার টানবেন? যুক্তরাজ্য এবং ইইউর উচ্চ পর্যায়ের প্রতিনিধির কাছে, ইরানকে আলোচনার টেবিলে ‘ফিরে আসতে হবে’ বলা হচ্ছে— কিন্তু ইরান কীভাবে এমন কিছুতে ফিরে যেতে পারে, যা কখনও ছেড়ে আসেনি, কিংবা ভেস্তে দেয়নি?’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ বলেছেন, আমরা ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসতে এবং চলমান সংকটের অবসান ঘটাতে কূটনৈতিক সমাধানে পৌঁছানোর আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুন

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

৮ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১০ দিন আগে