logo
প্রবাসের খবর

সৌদিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যার শঙ্কা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৭ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
সৌদিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যার শঙ্কা

আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। আজ সোমবার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এনসিএম জানায়, রাজধানী রিয়াদ, হা’ইল, আল কাশিম, পূর্বাঞ্চলীয় প্রদেশ, দক্ষিণাঞ্চলের সীমান্ত অঞ্চল, মক্কা ও মদিনায় ভারী বৃষ্টিপাত হবে। এতে করে কিছু কিছু জায়গায় আকস্মিক বন্যা হতে পারে। এছাড়া মক্কা অঞ্চলে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাসের কারণে কোথাও কোথাও ধূলি ঝড়েরও আশঙ্কা রয়েছে।

যেসব জায়গায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানকার মানুষকে সতর্কতা বার্তা মেনে চলার অনুরোধ জানিয়েছে এনসিএম। এছাড়া যেসব জায়গায় আকস্মিক বন্যা হওয়ার শঙ্কা আছে সেখানে সতর্কতা অবলম্বন করে গাড়ি চালানোর অনুরোধ জানানো হয়েছে।

এর আগে জানুয়ারির শুরুতে কয়েক দিনের টানা ভারী বর্ষণের জেরে সৌদি আরবে ব্যাপক বন্যা হয়। ওই বন্যার কারণে পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় রেড অ্যালার্ট জারি করেছিল সৌদি সরকার।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৩ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১০ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১২ দিন আগে