বিডিজেন ডেস্ক

ইরানের জ্বালানি তেল বা পারমাণবিক স্থাপনাসহ যেকোনো অবকাঠামোতে হামলা হলে আরও কড়া জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে উদ্ধৃত করে মঙ্গলবার (৮ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানায়।
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস বলেন, ইরানের অবকাঠামোতে কোনো ধরনের হামলা হলে আরও কড়া প্রতিক্রিয়া দেখাবে ইরান।
ইরানের চালানো হামলার জবাব প্রস্তুত করা হচ্ছে, ইসরায়েলের এমন ঘোষণার পরই তেহরানের পররাষ্ট্রমন্ত্রী এই হুঁশিয়ারি দেন।
১ অক্টোবর ইসরায়েলে একযোগে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ বছর ছয় মাসের ব্যবধানে এটি ছিল ইসরায়েলে ইরানের দ্বিতীয় হামলা।
এর আগে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চায় না তেহরান।
ইরানের কোনো জ্বালানি তেল স্থাপনায় হামলা না চালাতে শুক্রবার (৪ অক্টোবর) ইসরায়েলকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। উল্লেখ্য, বিশ্বের অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদনকারী শীর্ষ ১০টি দেশের একটি ইরান।
এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের জেনারেল রাসসুল সানাইরাদ রোববার (৬ অক্টোবর) ইসরায়েলকে সতর্ক করে বলেন, ইরানের কোনো পারমাণবিক বা জ্বালানি স্থাপনায় হামলা হলে সেটাকে ‘চূড়ান্ত সীমা’ অতিক্রম বলে বিবেচনা করা হবে।
তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে তার মাধ্যমেই ঠিক হয়ে যাবে, এর জবাব কীভাবে দেবে তেহরান।

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।