logo
প্রবাসের খবর

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৩ এপ্রিল ২০২৫
Copied!
মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে
মিয়ানমারের সাগাইং শহরে খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে শিশুসহ অন্যরা। ২ এপ্রিল ২০২৫। ছবি: সংগৃহীত

মিয়ানমারে গত শুক্রবারের (২৮ মার্চ) ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

জান্তা মুখপাত্রের বিবৃতিতে জানা গেছে, এখন পর্যন্ত ৩ হাজার ৮৫ জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত হয়েছে। এখনো অন্তত ৩৪১ জন নিখোঁজ আছে। আহত হয়েছে আরও ৪ হাজার ৭১৫ জন। 

মুখপাত্র জাউ মিন তুন জানান, ১৭টি দেশ থেকে আসা উদ্ধারকর্মী ও ত্রাণকর্মীরা রাত-দিন কাজ করে যাচ্ছে। তারা সঙ্গে এক হাজার টন ত্রাণ সামগ্রী ও জরুরি উপকরণ নিয়ে এসেছে। 

তিনি বলেন, 'আমরা খোঁজ ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছি। আন্তর্জাতিক সম্প্রদায় ও মেডিকেল টিমগুলো যে কঠোর পরিশ্রম করছে, তার জন্য বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই।'

গত শুক্রবার মিয়ানমারের মান্দালয়ে ৭ দশমিক ৭ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে মিয়ানমারের পাশাপাশি নিকটবর্তী দেশ থাইল্যান্ডেও ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা দেয়।

আরও পড়ুন

আরও দেখুন

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১ দিন আগে

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ২০২৭ সালের শেষ নাগাদ শেষ হবে: আমেরিকা

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ২০২৭ সালের শেষ নাগাদ শেষ হবে: আমেরিকা

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তজুড়ে নির্মাণাধীন শক্তিশালী ধাতব বিম দিয়ে তৈরি এ বাঁধ সান ডিয়েগো থেকে মেক্সিকো উপসাগর পর্যন্ত বিস্তৃত হবে। তবে যেসব স্থানে এর প্রয়োজন নেই বলে কর্তৃপক্ষ মনে করছে, তেমন কিছু নির্দিষ্ট এলাকায় দেয়াল নির্মাণ করা হবে না।

১ দিন আগে

‘আপাতত’ হামলা বন্ধের ঘোষণা ইরানের

‘আপাতত’ হামলা বন্ধের ঘোষণা ইরানের

বিবৃতিতে বলা হয়, “সশস্ত্র বাহিনীর চলমান অভিযান সমাপ্তির ঘোষণা দেওয়া হলো।” তবে বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, ইসরায়েল যদি ইরান ও লেবাননে হামলা চালাতে থাকে তাহলে তেহরান ‘আগের চেয়ে আরও কঠোর এবং শক্তিশালী’ জবাব দেওয়া হবে।

৩ দিন আগে

ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

এক ‍বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের হাইফা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

৩ দিন আগে