logo
প্রবাসের খবর

বাংলাদেশ ডক্টরেট প্লাটফরম ইন ফিনল্যান্ডের বেষ্ট পেপার অ্যাওয়ার্ড প্রদান

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৭ অক্টোবর ২০২৪
Copied!
বাংলাদেশ ডক্টরেট প্লাটফরম ইন ফিনল্যান্ডের বেষ্ট পেপার অ্যাওয়ার্ড প্রদান

বাংলাদেশ ডক্টরেট প্লাটফর্ম ইন ফিনল্যান্ড (বিডিপিএ) বেষ্ট পেপার অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করেছে। এই আয়োজনে একইসঙ্গে অনুষ্ঠিত হয়েছে সংগঠনটির বার্ষিক সাধারণ সভাও।

শনিবার (২৬ অক্টোবর) ফিনল্যান্ডের স্থানীয় সময় সকাল ১১টায় জুম প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক সাধারণ সভা ও বেষ্ট পেপার অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান অনুষ্ঠান।

বার্ষিক সভা শুরু করেন বিডিপিএফের নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ড. মো. মঞ্জুরে মওলা। নির্বাহী ডক্টরস সদস্য ও অতিথিদের আমন্ত্রণ করেন সদস্য সচিব ড. আবুল রহমান।

২০২৪ সালের কাজের বিবরণ (সমাপ্ত ও অসমাপ্ত) স্লাইডের মাধ্যমে উপস্থাপন করেন ড. সানাউল হক। সদস্য সচিব স্লাইডে উপস্থাপন করেন বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নিকাশ।

জুম প্লাটফর্মে যুক্ত সকল ডক্টরস সদস্যরা তা অনুমোদন করেন। এরপর বিডিপিএফের কনফারেন্স নিয়ে আলোচনা করেন কনফারেন্স চেয়ার ড. আনিসুর ফারুখ। তিনি কথা বলেন, কীভাবে বেষ্ট পেপার আওয়ার্ড ২০২৪ নির্বাচন করা হয়েছে এবং পরবর্তী কনফারেন্স কবে হবে।

তিনটি আর্টিকেলসকে বেষ্ট পেপার অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হয়। আর্টিকেলসগুলো স্লাইডে দেখানো হয়।

বেষ্ট আর্টিকেলস ১–এর লেখকেরা হলেন; মো. মঞ্জুরে মওলা, মেজবাউল ইসলাম অনিন্দ্য, লাবনী খাতুন, তাহমিনা খানম, আবুল রহমান, পাপিয়া বসু, রাকিবুল হাসান, শাহাদাত হোসেন আরমান, আশিকুজ্জামান সোহান, মো. আলামিন হোসেন ও আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।

আর্টিকেল ২–এর লেখকেরা হলেন নাজনীন শারমিন ও ব্রিয়ান ভনসেন।

আর্টিকেল ৩–এর লেখকেরা হলেন; মোহাম্মদ ইকবাল, ফয়সাল সিদ্দিক, দিপিকা বিশ্বাস ও আ হ ম সামসুজ্জোহা।

বেষ্ট পেপার অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠান ও বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্য ও আমন্ত্রিত অতিথি যথাক্রমে ড. সাইফুল্লাহ, ড. মো. আব্দুল হাই, ড. সানাউল হক, ড. হারুন-অর-রশীদ, ড. নাজিমুল ইসলাম, ড. আবুল রহমান, ড. আনিসুর রহমান, ড. মো. মঞ্জুরে মওলা, ড. আতিকুর রহমান, লাবনী খাতুন ও পাপিয়া বসু।

শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে বার্ষিক সাধারণ সভা ও বেষ্ট পেপার অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ড. মো. মঞ্জুরে মওলা। বিজ্ঞপ্তি

আরও দেখুন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

৩২ মিনিট আগে

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে প্রাইমারি নির্বাচনে ইসরায়েলের কড়া সমালোচক প্রার্থীর চমক

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে প্রাইমারি নির্বাচনে ইসরায়েলের কড়া সমালোচক প্রার্থীর চমক

ইথিওপিয়ায় জন্ম নেওয়া সাবেক নিউইয়র্কের আইনজীবী কিরোস ইসরায়েলের কড়া সমালোচক হিসেবে পরিচিত। তার প্রার্থিতা সমর্থন করেছিলেন সিনেটর বার্নি স্যান্ডার্স।

২ ঘণ্টা আগে

প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আহ্বান সৌদি কর্তৃপক্ষের

প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আহ্বান সৌদি কর্তৃপক্ষের

যেসব কর্মী সৌদি আরবে নতুন করে প্রবেশ অথবা কোনো প্রতিষ্ঠানে স্থানান্তরের (ট্রান্সফার) পর ছয় মাসের বেশি সময় পার হলেও তাদের অনুকূলে ওয়ার্ক পারমিট ইস্যু হয়নি, তাদের চলতি ২০২৬ সালের মধ্যেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়নের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

১ দিন আগে

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশটি ৬-৩ ভোটে অবৈধ ঘোষণা করা হয়। নিম্ন আদালতের ওই সিদ্ধান্তে ট্রাম্পের নির্বাহী আদেশটি স্থগিত করা হয়েছিল।

১ দিন আগে