logo
প্রবাসের খবর

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৬০০ ছাড়িয়েছে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৯ মার্চ ২০২৫
Copied!
মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৬০০ ছাড়িয়েছে
ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। মান্দালয়, মিয়ানমার। ছবি: সংগৃহীত

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে। আজ শনিবার *২৯ মার্চ) দেশটির সামরিক কাউন্সিল এ তথ্য জানিয়েছে।

সামরিক কাউন্সিল আরও জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৬৪৪ নিহত হয়েছে। আহত হয়েছে ৩ হাজার ৪০৮ জন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ১৩৯ জন।

খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

দক্ষিণ–পূর্ব এশিয়ার ৮ দেশে গতকাল শুক্রবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মিয়ানমারে নিহত ব্যক্তির সংখ্যা হাজার ছাড়িয়েছে আজ শনিবার দুপুরেই। এর আগে প্রাথমিক খবরে দেশটিতে প্রায় ১ হাজার জন মারা গেছে বলে জানানো হয়েছিল।

মিয়ানমার ছাড়াও প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মারা গেছে অন্তত ১০ জন। দেশ দুটিতে হতাহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ, বিশেষত মিয়ানমার থেকে তাৎক্ষণিকভাবে পরিষ্কার জানা যায়নি। কেননা, মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে ও সেখান থেকে তথ্য পাওয়া কঠিন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, গতকাল স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়। এর কেন্দ্র ছিল মিয়ানমারের দ্বিতীয় বড় শহর মান্দালয় থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের ১২ মিনিট পর ৬ দশমিক ৪ মাত্রার একটি কম্পন (আফটার শক) অনুভূত হয়।

আরও পড়ুন

আরও দেখুন

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১ দিন আগে

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ২০২৭ সালের শেষ নাগাদ শেষ হবে: আমেরিকা

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ২০২৭ সালের শেষ নাগাদ শেষ হবে: আমেরিকা

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তজুড়ে নির্মাণাধীন শক্তিশালী ধাতব বিম দিয়ে তৈরি এ বাঁধ সান ডিয়েগো থেকে মেক্সিকো উপসাগর পর্যন্ত বিস্তৃত হবে। তবে যেসব স্থানে এর প্রয়োজন নেই বলে কর্তৃপক্ষ মনে করছে, তেমন কিছু নির্দিষ্ট এলাকায় দেয়াল নির্মাণ করা হবে না।

১ দিন আগে

‘আপাতত’ হামলা বন্ধের ঘোষণা ইরানের

‘আপাতত’ হামলা বন্ধের ঘোষণা ইরানের

বিবৃতিতে বলা হয়, “সশস্ত্র বাহিনীর চলমান অভিযান সমাপ্তির ঘোষণা দেওয়া হলো।” তবে বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, ইসরায়েল যদি ইরান ও লেবাননে হামলা চালাতে থাকে তাহলে তেহরান ‘আগের চেয়ে আরও কঠোর এবং শক্তিশালী’ জবাব দেওয়া হবে।

৩ দিন আগে

ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

এক ‍বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের হাইফা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

৩ দিন আগে