logo
প্রবাসের খবর

ইরানে হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরায়েল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৭ অক্টোবর ২০২৪
Copied!
ইরানে হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরায়েল
বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটিতে পাল্টা হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরায়েল। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে বুধবার (১৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। তবে বিস্তারিত কিছু বলেনি সূত্রটি।

এ বিষয়ে জানতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে সিএনএন। তবে মন্ত্রণালয় কী মন্তব্য করেছে, সে বিষয়ে প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি।

সূত্রটি জানায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছেন, তেল ও পারমাণবিক স্থাপনার পরিবর্তে ইরানের সামরিক স্থাপনায় সীমিত পরিসরে পাল্টা হামলা চালানো হতে পারে।

যুক্তরাষ্ট্রের একাধিক সূত্রের বরাত দিয়ে সিএনএন আরও জানিয়েছে, ইসরায়েল ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ইরানে হামলা চালাতে পারে। চলতি মাসেই এ হামলা হতে পারে বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ধারণা করছেন।

১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ ও ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানায় তেহরান।

এরপর থেকে ওই হামলার জন্য ইরানকে পরিণতি ভোগ করতে হবে হুঁশিয়ারি দিয়ে আসছেন ইসরায়েলে প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গত সপ্তাহে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, ইরানে ইসরায়েলের হামলা হবে ‘মারাত্মক, সুনির্দিষ্ট এবং চমকে দেওয়ার মতো।’

এদিকে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, পাল্টা হামলা চালালে ইসরায়েলকে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। মঙ্গলবার ফোনালাপে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইসরায়েল যদি তাঁর দেশে হামলা চালায়, তাহলে ‘কঠিন ও বেদানাদায়ক’ জবাব দিতে তেহরান প্রস্তুত।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৭ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৪ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৬ দিন আগে