logo
প্রবাসের খবর

এবার যুক্তরাষ্ট্র থেকে পাঠানো রেমিট্যান্সের ওপর ৫ শতাংশ কর আরোপের প্রস্তাব ট্রাম্পের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২০ মে ২০২৫
Copied!
এবার যুক্তরাষ্ট্র থেকে পাঠানো রেমিট্যান্সের ওপর ৫ শতাংশ কর আরোপের প্রস্তাব ট্রাম্পের

বাণিজ্যে শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার অভিবাসীদের প্রেরিত রেমিট্যান্সের ওপর ৫ শতাংশ কর আরোপের প্রস্তাব দিয়েছেন। ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ নামে হাউস বাজেট কমিটিতে অনুমোদিত আইনের আওতায় এই কর আরোপ করা হবে। এই আইনে যুক্তরাষ্ট্রের নাগরিক ছাড়া সব অভিবাসীর প্রেরিত অর্থে করারোপ করা হবে। গ্রিন কার্ডধারী ও এইচ-১বি ভিসাপ্রাপ্তরাও এর আওতায় পড়বেন। কর আরোপের ক্ষেত্রে ন্যূনতম সীমা নির্ধারণ করা হয়নি, ফলে ছোট অঙ্কের অর্থ পাঠালেও কর প্রযোজ্য হবে।

খবর সিএনবিসি টিভি ১৮ ডটকমের।

স্থানীয় সময় গত রোববার (১৮ মে) রাতে হাউস অব রেপ্রেজেনটেটিভে ১ হাজার ১১৬ পৃষ্ঠার এই বিল ১৭–১৬ ভোটে পাস হয়েছে। এখন এটি সিনেটে উত্থাপিত হবে।

বিলটি আইনে পরিণত হলে বিশ্বব্যাপী উন্নয়নশীল দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে বলেই ধারণা করা হচ্ছে। প্রবাসী বাংলাদেশিদের প্রেরিত রেমিট্যান্সেও এই কর প্রযোজ্য হবে। বাংলাদেশের রেমিট্যান্সের অন্যতম বৃহৎ উৎস যুক্তরাষ্ট্র। প্রবাসী আয় প্রেরণের ক্ষেত্রে ৫ শতাংশ কর দিতে হলে ব্যাংকিং মাধ্যমে রেমিট্যান্স কমে যাওয়ার শঙ্কা করা হচ্ছে। ফলে যুক্তরাষ্ট্র থেকে অন্য মাধ্যমে অর্থ পাঠানো বেড়ে যেতে পারে।

আরও দেখুন

৪৮ বছর পর জাপানের ভিসা ফি ৫ গুণ বাড়ল

৪৮ বছর পর জাপানের ভিসা ফি ৫ গুণ বাড়ল

নতুন নিয়ম অনুযায়ী, সিঙ্গেল-এন্ট্রি ভিসা ফি ৩ হাজার ইয়েন বা ১৮ দশমিক ৬৯ ডলার থেকে বাড়িয়ে ১৫ হাজার ইয়েন বা ৯২ দশমিক ৭৬ ডলার করা হয়েছে।

২ দিন আগে

আমেরিকার মতো মেক্সিকোও জন্মসূত্রে নাগরিকত্ব প্রদান করে

আমেরিকার মতো মেক্সিকোও জন্মসূত্রে নাগরিকত্ব প্রদান করে

মেক্সিকোর আইন অনুযায়ী, জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া শিশুর বাবা-মাও স্থায়ী বাসিন্দার মর্যাদা পাওয়ার সুযোগ পান। টিজুয়ানার বহু হাইতিয়ান পরিবার এই সুবিধা গ্রহণ করেছে।

২ দিন আগে

সাইপ্রাসে বাংলাদেশি শিক্ষার্থী খুন, তদন্তে নতুন মোড়

সাইপ্রাসে বাংলাদেশি শিক্ষার্থী খুন, তদন্তে নতুন মোড়

পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেছেন, তিনি শাহরিয়ারকে তার অরোকলিনির বাসা থেকে ফুসলিয়ে কোফিনাউ–এর একটি নির্জন এলাকায় নিয়ে যান। একই সন্ধ্যায় তাকে গলা ও পিঠে একাধিকবার ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

৪ দিন আগে

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৯ দিন আগে