logo
প্রবাসের খবর

স্ত্রীকে খুনের অভিযোগে মক্কায় বাংলাদেশি গ্রেপ্তার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩১ মার্চ ২০২৫
Copied!
স্ত্রীকে খুনের অভিযোগে মক্কায় বাংলাদেশি গ্রেপ্তার
প্রতীকী ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কায় ঈদুল ফিতরের দিন এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এক বাংলাদেশি নাগরিক তাঁর স্ত্রীকে ধারালো ছুরি ও অ্যাসিড দিয়ে নৃশংসভাবে আক্রমণ করে হত্যা করেছে। এই ঘটনায় আরও এক নারী নিহত হয়েছে এবং বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

খবর সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের।

মক্কা অঞ্চলের পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারী একটি রক্ষণাবেক্ষণকারী কোম্পানির বাস থেকে নামার মুহূর্তে অভিযুক্ত স্বামী তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাতাড়ি ছুরি ও অ্যাসিড ব্যবহার করে আঘাত করতে থাকে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এই হামলার মূল কারণ ছিল পারিবারিক কলহ। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে।

আক্রমণের পরপরই অভিযুক্ত ব্যক্তি নিজের শরীরে অ্যাসিড ঢেলে আত্মহত্যার চেষ্টা করে। তবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ সদস্যরা তাকে ধরে ফেলতে সক্ষম হয়। তার বিরুদ্ধে স্থানীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

এ ঘটনায় নিহত দুই নারীর পরিচয় এখনো জানা যায়নি। তবে, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের চিকিৎসার তত্ত্বাবধান করা হচ্ছে।

এই মর্মান্তিক ঘটনায় মক্কা প্রদেশে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সৌদি আরবের আইন অনুযায়ী, এ ধরনের জঘন্য অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে এবং আশা করা যাচ্ছে, দ্রুতই এর পেছনের আসল কারণ ও অন্য তথ্য সামনে আসবে।

আরও দেখুন

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

অভিবাসন মহাপরিচালক বলেন, গত বছরের ১৯ মে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশি নিজ দেশে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন। মোট সংখ্যার মধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জন বিদেশিকে সফলভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

২ ঘণ্টা আগে

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে শুরু করে দুই মাসের জন্য কর্মীদের নিজ নিজ খাতের বাইরে স্থানান্তর করা যাবে। তবে, মূল নিয়োগকর্তাদের অনুমতি ছাড়া এই স্থানান্তর করা যাবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের সুবিধা নিতে কোম্পানিগুলো ‘আশাল’ করপোরেট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে।

২ ঘণ্টা আগে

স্পেনে নথিহীন ৫ লাখ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন

স্পেনে নথিহীন ৫ লাখ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন

নতুন কর্মসূচিতে বলা হয়েছে, নথিহীন অভিবাসীদের মধ্যে যারা সুনির্দিষ্ট শর্ত পূরণ করতে পারবেন, তারা এক বছরের জন্য স্পেনে বসবাস আর কাজের অনুমতির জন্য আবেদন করার সুযোগ পাবেন।

৩ দিন আগে

কুয়ালালামপুরে ট্রাভেল পাস নিতে গিয়ে হাইকমিশন প্রাঙ্গণে অসুস্থ প্রবাসীর মৃত্যু

কুয়ালালামপুরে ট্রাভেল পাস নিতে গিয়ে হাইকমিশন প্রাঙ্গণে অসুস্থ প্রবাসীর মৃত্যু

সোমবার আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা এলাকায় অসুস্থ ওই প্রবাসী মারা যান।

৪ দিন আগে