বিডিজেন ডেস্ক

গত অক্টোবরে বিশ্বব্যাপী আকাশপথে যাত্রী বেড়েছে। আগের বছরের অক্টোবরের চেয়ে ওই মাসে ফ্লাইট বেশি ছিল। এমন তথ্যই জানিয়েছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)। এতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে ফ্লাইটে যাত্রী বেড়েছে ২.২ শতাংশ।
সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। আইএটিএ বলছে, গত বছরের অক্টোবরের সঙ্গে তুলনা করলে এবার ট্রাফিক ৭.১ শতাংশ বেশি। গত বছরের সঙ্গে তুলনা করেই এই হিসাব দেওয়া হয়েছে।
ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) প্রতিবেদনে ধারণক্ষমতা বাড়ানো হয়েছে বলেও উল্লেখ করা হয়। এতে বলা হয়, মধ্যপ্রাচ্যের এয়ারলাইনসগুলো আগের বছরের অক্টোবরের চেয়ে ক্যাপাসিটি বাড়িয়েছে ২.৫ শতাংশ।
আর সারা বিশ্বের ক্যাপাসিটি বাড়ানো হয়েছে গত বছরের অক্টোবরের চেয়ে ৬.১ শতাংশ।
প্রতিবেদনে আরও বলা হয়, গত বছরের অক্টোবরের চেয়ে এবার চাহিদা বেড়েছে ৯.৫ শতাংশ। আর বিভিন্ন দেশে অভ্যন্তরীণ চাহিদা বেড়েছে ৩.৫ শতাংশ।
এ নিয়ে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের প্রধান উইলি ওয়ালস বলেন, ক্রমাগত মজবুত ও স্থিতিশীল চাহিদা একটি ভালো খবর। এটি লোড নিতে পারার মতোই গুরুত্বপূর্ণ।
এবার ইউরোপের পাশাপাশি আফ্রিকাতেও ফ্লাইট বেড়েছে বলে প্রতিবেদনে জানায় ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন।

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।