logo
প্রবাসের খবর

ফিলিস্তিনপন্থী শব্দ স্বয়ংক্রিয়ভাবে সরাবে না মেটা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৯ সেপ্টেম্বর ২০২৪
Copied!
ফিলিস্তিনপন্থী শব্দ স্বয়ংক্রিয়ভাবে সরাবে না মেটা
মেটা

মেটা প্ল্যাটফর্মের ওভারসাইট বোর্ড গত ৪ সেপ্টেম্বর বলেছে, ফেসবুক ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো এমন কোনো বাক্যাংশ স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলবে না। এমনকি যদি তার দ্বারা ইহুদিদের বিরুদ্ধে সহিংসতার প্রতি সমর্থন দেখা যায়।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘নদী থেকে সমুদ্র পর্যন্ত’–র মতো এমন কিছু শব্দগুচ্ছের ব্যবহার করা হয়, যার বিশেষ কিছু অর্থ রয়েছে। আর এর ব্যবহারকে ক্ষতিকর, হিংসাত্মক বা বৈষম্যমূলক বলে মনে করা যায় না।

যেমন ‘নদী থেকে সমুদ্র’ শব্দগুচ্ছটি জর্ডান নদী ও ভূমধ্যসাগরের মধ্যবর্তী এলাকাকে বোঝায়, যেখানে ইসরায়েল ও ফিলিস্তিন অঞ্চল রয়েছে। এটি প্রায়ই ফিলিস্তিনপন্থীরা তাদের বিক্ষোভে স্লোগান হিসেবে ব্যবহার করে।

শব্দগুচ্ছের সমালোচকরা বলছেন, এটি ইহুদি বিরোধী এবং ইসরায়েলের নির্মূলের আহ্বান। অন্যান্য গোষ্ঠী এই ব্যাখ্যার বিরোধিতা করে।

ওভারসাইট বোর্ডের সহ-সভাপতি পামেলা সান মার্টিন বলেন, “প্রসঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু শুধু রাজনৈতিক বক্তব্য মুছে ফেলা কোনো সমাধান নয়। বিশেষ করে সংকট ও সংঘাতের সময়ে বিতর্কের জায়গা থাকা দরকার।”

ওভারসাইট বোর্ড বলেছে যে, এই শব্দগুচ্ছ বিভিন্ন ব্যবহারকারীদের ফেসবুকে পোস্ট করা বিষয়বস্তু সম্পর্কিত তিনটি ক্ষেত্রে পর্যালোচনা করার পর তারা এই সিদ্ধান্তে এসেছে।

এ ব্যাপারে কলাম্বিয়া ইউনিভার্সিটির নাইট ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ইনস্টিটিউটের লিটিগেশন ডিরেক্টর অ্যালেক্স আবদো বলেন, সিদ্ধান্তটি বাকস্বাধীনতার পক্ষে এবং যথার্থ।

অ্যান্টি-ডিফামেশন লীগ নামে ইহুদিদের একটি অ্যাডভোকেসি গ্রুপ বলেছে, সিদ্ধান্তটি অদূরদর্শী। কারণ এই শব্দগুচ্ছের ব্যবহার ইহুদি ও ইসরায়েলপন্থীদের অনিরাপদ বোধ করতে সাহায্য করেছে।

আরও দেখুন

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

৬ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

৮ দিন আগে

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে প্রাইমারি নির্বাচনে ইসরায়েলের কড়া সমালোচক প্রার্থীর চমক

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে প্রাইমারি নির্বাচনে ইসরায়েলের কড়া সমালোচক প্রার্থীর চমক

ইথিওপিয়ায় জন্ম নেওয়া সাবেক নিউইয়র্কের আইনজীবী কিরোস ইসরায়েলের কড়া সমালোচক হিসেবে পরিচিত। তার প্রার্থিতা সমর্থন করেছিলেন সিনেটর বার্নি স্যান্ডার্স।

৮ দিন আগে