বিডিজেন ডেস্ক

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করার ঘটনায় ইরান ও লেবাননের মানুষ সড়কে নেমে উল্লাস প্রকাশ করেছেন। এ সময় আতশবাজির ঝলকানি দেখা যায়। লেবাননে অনেকে ফাঁকা গুলি ছুড়ে আনন্দ প্রকাশ করেন।
হামলার খবর জানার পরপরই ইরানের রাজধানী তেহরানের সড়কে নেমে আসেন অনেক মানুষ। তাদের অনেকেই ইরান ও হিজবুল্লাহর পতাকা ওড়ান।
অনেকের হাতে ছিল হিজবুল্লাহর সদ্য প্রয়াত নেতা হাসান নাসরুল্লাহর ছবি। ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন তিনি।
তেহরানে যুক্তরাজ্যের দূতাবাসের সামনেও অনেক মানুষকে উদ্যাপন করতে দেখা যায়। এর আগে গত এপ্রিলে ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালিয়েছিল ইরান। সে সময়ও এখানে উদ্যাপনে মেতেছিলেন অনেকে।
এদিকে লেবাননের রাজধানী বৈরুতে আতশবাজির ঝলকানি ও ফাঁকা গুলির শব্দ শোনা যায়। হিজবুল্লাহর সদস্য, বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠী ও ইরান-সমর্থকেরা রাস্তায় নেমে উল্লাস করেন।
সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে বৈরুতের একটি বিদ্যালয়ে দুজন তরুণ বিজয়সূচক ‘ভি’ চিহ্ন দেখান। চিৎকার করে বলেন, ‘আমরা বিজয়ী হয়েছি। আমরা খুবই খুশি।’ ইসরায়েলের সাম্প্রতিক হামলায় বাস্তুচ্যুতদের সাময়িক আশ্রয়স্থল হিসেবে বিদ্যালয়টি ব্যবহৃত হচ্ছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতে ইসরায়েলে ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।
সূত্র: বিবিসি

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।