logo
প্রবাসের খবর

লেবাননে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর বেশ কয়েকজন নিহত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৬ অক্টোবর ২০২৪
Copied!
লেবাননে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর বেশ কয়েকজন নিহত
লেবাননে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল স্থল অভিযান চালিয়েই যাচ্ছে। তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে এ অভিযান পরিচালনা করছে।

ইসরায়েল সীমান্ত এলাকায় হিজবুল্লাহর একটি টানেল গুঁড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে।

সম্প্রতি স্থল ও আকাশপথে ইসরায়েলি বাহিনীর যৌথ অভিযানে হিজবুল্লাহর বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন।

এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা শহরের কাছে রামাত ডেভিড বিমানঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে।

এ ছাড়া, লেবানন-ইসরায়েল সীমান্তে একটি ইসরায়েলি ট্যাংকে ক্ষেপণাস্ত্র হামলা করেছে তারা।

তবে এ বিষয়ে ইসরায়েল কোনো মন্তব্য না করলেও শনিবার (৫ অক্টোবর) ভোরে দেশটির উত্তরাঞ্চলজুড়ে সাইরেনের শব্দ শোনা গেছে।

শনিবার জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের অব্যাহত হামলার মুখে লেবানন ছেড়ে সিরিয়ায় আশ্রয় নিয়েছে ২ লাখের বেশি মানুষ। জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্র্যান্ডি বলেছেন, এসব মানুষের মধ্যে লেবাননের নাগরিকদের পাশাপাশি দেশটিতে বসবাসরত সিরিয়ার নাগরিকেরাও রয়েছেন।

তবে লেবানন সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, এই সংখ্যা কমপক্ষে তিন লাখ।

শুক্রবার (৪ অক্টোবর) লেবানন ও সিরিয়ার মধ্যকার প্রধান সীমান্তপথের কাছে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এতে সীমান্ত দিয়ে যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ে।

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, মাসনা ক্রসিংয়ের কাছে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে দাবি করেছিল, সংগঠনটি ক্রসিংটি অস্ত্র চোরাচালানের কাজে ব্যবহার করে।

বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় ২৭ সেপ্টেম্বর নিহত হন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। এর দুদিন পর দক্ষিণ সীমান্ত দিয়ে লেবাননে স্থল হামলা শুরু করে ইসরায়েল। পরদিন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর মধ্য দিয়ে এক বছর ধরে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলা আন্তসীমান্ত সংঘাত সর্বাত্মক একটি যুদ্ধের রূপ ধারণ করেছে।

এদিকে লেবাননজুড়ে ইসরায়েলের অব্যাহত হামলার কারণে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের লেবানন থেকে সরিয়ে নিচ্ছে। রাজধানী বৈরুতের বিভিন্ন অংশে ইসরায়েলের বিমান হামলার মধ্যেই বিদেশি নাগরিকদের বহনকারী উড়োজাহাজগুলো ছেড়ে যাচ্ছে।

শনিবার পর্যন্ত তিনটি ভাড়া করা উড়োজাহাজে করে নাগরিকদের সরিয়ে নিয়েছে যুক্তরাজ্য। আজ রোববার আরও একটি উড়োজাহাজ ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, অন্তত ২৩টি দেশ তাদের নাগরিকদের লেবানন থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। কোনো কোনো দেশ নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে নাগরিকদের সরিয়ে নিচ্ছে। আবার অনেক দেশ তাদের জন্য সামরিক উড়োজাহাজ পাঠাচ্ছে।

সূত্র: বিবিসি

আরও দেখুন

কুয়েতে রাস্তা পারাপারের আইন না মানায় এক বছরে ৮ হাজার ৯৩৮ জনকে জরিমানা

কুয়েতে রাস্তা পারাপারের আইন না মানায় এক বছরে ৮ হাজার ৯৩৮ জনকে জরিমানা

ব্রিগেডিয়ার জেনারেল বদর আল-কাত্তান জানান, ২০২৫ সালের ২২ এপ্রিল থেকে ২০২৬ সালের ২২ এপ্রিল পর্যন্ত পথচারী পারাপারের নির্ধারিত লেন ব্যবহার না করে রাস্তা পার হওয়ায় ৮ হাজার ৯৩৮টি ট্রাফিক আইন লঙ্ঘনের নোটিশ জারি করা হয়েছে।

৩ দিন আগে

অস্ট্রেলিয়ায় উপনির্বাচনে ডানপন্থী দলের কাছে হেরে বিপাকে বিরোধী রক্ষণশীলরা

অস্ট্রেলিয়ায় উপনির্বাচনে ডানপন্থী দলের কাছে হেরে বিপাকে বিরোধী রক্ষণশীলরা

নিউ সাউথ ওয়েলসের গ্রামীণ আসন ফ্যারারে ওয়ান নেশনের প্রার্থী ডেভিড ফার্লি ৩৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। এই আসনটি ১৯৪৯ সাল থেকে লিবারেল-ন্যাশনাল জোটের দখলে ছিল।

৯ দিন আগে

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সর্বোচ্চ নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রেখেই পুনরায় ফ্লাইট চলাচল শুরু করা হবে।

২৪ দিন আগে

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

শেখ আহমদ প্রস্থান ও আগমন হল, কাস্টমস চেকপয়েন্ট এবং অন্য স্থাপনা পরিদর্শন করেন। তিনি বিমান চলাচলকে সহায়তা করার জন্য অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরের কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের মধ্যে পূর্ণ সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

২০ এপ্রিল ২০২৬