logo
মতামত

কবিতা: ক্ষমা করে দিয়ো হাদি, আমরা তোমাকে বাঁচাতে পারিনি

সহিদুল আলম স্বপন
সহিদুল আলম স্বপন২১ ডিসেম্বর ২০২৫
Copied!
কবিতা: ক্ষমা করে দিয়ো হাদি, আমরা তোমাকে বাঁচাতে পারিনি
ছবি: এআই দিয়ে তৈরি

ক্ষমা করে দিয়ো হাদি,

এই শহরটা সেদিন

তোমার চেয়ে শক্ত হতে পারল না।

একটা বুলেট

তোমার শরীর নয়,

আমাদের সমস্ত নিশ্চয়তাকে

ভেদ করে চলে গেল।

শরিফ ওসমান হাদি

নামটা উচ্চারণ করতে গেলেই

গলা আটকে আসে,

কারণ এই নামের পরে

আর কোনো বাক্য

স্বাভাবিক থাকে না।

তুমি পড়ে গেলে জুলাইয়ে,

আর জুলাই

আমাদের ক্যালেন্ডার থেকে

হঠাৎ করে

কালো রং শিখে নিল

ডিসেম্বর।

আমরা এখন

দূরে দাঁড়িয়ে

হাতে স্লোগান,

কিন্তু বুকে সাহসের অভাব।

তোমার মৃত্যু কি কেবল মৃত্যু?

নাকি

আমাদের দীর্ঘদিনের

নীরব থাকার ফলাফল?

হাদি,

তোমার রক্ত মাটিতে পড়েনি,

ওটা পড়েছে

আমাদের বিবেকের ওপর।

আজও আমরা বেঁচে আছি,

আমরা বেঁচে থাকব

এটাই আমাদের সবচেয়ে বড় অপরাধ।

ক্ষমা করে দিয়ো হাদি,

আমরা ফুল দিতে জানি,

কিন্তু

ঢাল হয়ে দাঁড়াতে জানি না।

জুলাই-আগস্ট আসবে বারবার,

আর প্রতিবার

তোমার অনুপস্থিতি

আরও ভারী হবে আবু সাঈদ মুগ্ধ হয়ে।

*সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড

আরও দেখুন

সিনেমার নায়ক থেকে বাস্তবের চ্যালেঞ্জ: শপথের আগেই অগ্নিপরীক্ষায় থালাপতি

সিনেমার নায়ক থেকে বাস্তবের চ্যালেঞ্জ: শপথের আগেই অগ্নিপরীক্ষায় থালাপতি

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, বর্তমান ক্ষমতাসীন শিবির কোনোভাবেই থালাপতি বিজয়ের দ্রুত উত্থানকে সহজভাবে নিতে পারছে না। খুব অল্প সময়ে তিনি তরুণ ভোটার, মধ্যবিত্ত এবং সিনেমাপ্রেমী সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রভাব তৈরি করেছেন। ফলে তাকে শুরুতেই রাজনৈতিকভাবে চাপে রাখার চেষ্টা চলছে।

৭ ঘণ্টা আগে

কবিতা: সেদিনের আকাশ

কবিতা: সেদিনের আকাশ

কী এক আবেশে ছুটে চললাম পিছু পিছু/ জোৎস্না দেখার লোভ ছাড়ল না/ এভাবেই কেটে গেল প্রহর/ পৃথিবীতে সব কিছুর অবসান হয়/ জোৎস্নাও চলে যায় আর রেখে যায় অমাবস্যা।

১০ ঘণ্টা আগে

কবিতা: বিশেষণ তোমার ভালোবাসা

কবিতা: বিশেষণ তোমার ভালোবাসা

তোমার ভালোবাসা নিবিড়,/ শীতের রাতে কাঁথার মতো যা শরীর ও মন দুটোকেই জড়িয়ে রাখে।

৫ দিন আগে

কবিতা: বন্ধু হবে?

কবিতা: বন্ধু হবে?

জানি গো জানি!!/ নিয়ম বাঁধা শিকল পায়ে/ ভুবন তোমার,/ পূঁথির মাল্যে থাকো মেতে/ কাব্য গাঁথার।

৫ দিন আগে