logo
মতামত

কবিতা: স্বচ্ছ জলাশয়

শরীফুল আলম
শরীফুল আলম০৬ নভেম্বর ২০২৫
Copied!
কবিতা: স্বচ্ছ জলাশয়
ছবি: এআই দিয়ে তৈরি

যার দিকেই তাকাই,

মনে হয় সে যেন অন্যজন

চেনাজানা অথচ অচেনা রঙ্গ,

চেনা শব্দ অথচ কোনো সাড়া নেই,

মনে হয় সে আছে, অথচ সে নেই।

সময় ঘুরে যায়, সময় বদলায়

নক্ষত্রও দেখা যায় নদীর তলে

রূপালী জোছনা ভিজে যায় হিম অন্ধকারে

জানালা ভেঙ্গে রোদ আসে, কেঁপে কেঁপে ভয়ে ভয়ে

ধীরে ধীরে গিলে খায় ঝাঁঝালো আলো,

ঝলমলে এমন দিনে কেবল তোমার কথাই মনে পড়ে

মনে পড়ে সেদিনের উজ্জ্বল রঙিন ফানুস

শিষ দিতে দিতে শেষ হয় রাত

যেন পারস্য রজনী,

উপমা কী দেব তার?

ইরোটিকা? না প্রিয়াঙ্কা?

না বাংলার রেসেপি?

আভিজাত্য যাই থাকুক

তাতে ছদ্মবেশী গাঢ় দুর্বলতা আছে

আছে নতুন সুখের গন্ধ

শিবের সাপ নাচানো খেলা,

সে মহামায়া নয়, মোহমায়া

নামেতেই শরীর গরম হয়

মনে হয় রক্তে রোদ ঢুকে যাচ্ছে

নিলয়ে ঢোকার এই তো সময়,

পুষ্টি শুষে নেবে? নিক

তবুও মন পুকুরে ফিসফিস তরঙ্গ।

শব্দেরা যেন উপশমে বসেছে আজ সংগোপনে

নিজস্ব বোঝাপড়ায় সবুজ সভ্যতা

নড়েচড়ে উঠেছে স্বচ্ছ জলাশয়

কত সোহাগী শব্দ ওড়াউড়ি করে

খোঁড়া খুঁড়ি করে শ্যামল ব্যাকুলতা

সারসের মতো সে যেন কিছু বলতে চায়।

*শরীফুল আলম: বোর্ড মেম্বার, পিভিসি কন্টেইনার করপোরেশন ইএসএ, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। কলামিস্ট ও কবি। ইমেইল: [email protected]

আরও দেখুন

সিনেমার নায়ক থেকে বাস্তবের চ্যালেঞ্জ: শপথের আগেই অগ্নিপরীক্ষায় থালাপতি

সিনেমার নায়ক থেকে বাস্তবের চ্যালেঞ্জ: শপথের আগেই অগ্নিপরীক্ষায় থালাপতি

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, বর্তমান ক্ষমতাসীন শিবির কোনোভাবেই থালাপতি বিজয়ের দ্রুত উত্থানকে সহজভাবে নিতে পারছে না। খুব অল্প সময়ে তিনি তরুণ ভোটার, মধ্যবিত্ত এবং সিনেমাপ্রেমী সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রভাব তৈরি করেছেন। ফলে তাকে শুরুতেই রাজনৈতিকভাবে চাপে রাখার চেষ্টা চলছে।

৭ ঘণ্টা আগে

কবিতা: সেদিনের আকাশ

কবিতা: সেদিনের আকাশ

কী এক আবেশে ছুটে চললাম পিছু পিছু/ জোৎস্না দেখার লোভ ছাড়ল না/ এভাবেই কেটে গেল প্রহর/ পৃথিবীতে সব কিছুর অবসান হয়/ জোৎস্নাও চলে যায় আর রেখে যায় অমাবস্যা।

১০ ঘণ্টা আগে

কবিতা: বিশেষণ তোমার ভালোবাসা

কবিতা: বিশেষণ তোমার ভালোবাসা

তোমার ভালোবাসা নিবিড়,/ শীতের রাতে কাঁথার মতো যা শরীর ও মন দুটোকেই জড়িয়ে রাখে।

৫ দিন আগে

কবিতা: বন্ধু হবে?

কবিতা: বন্ধু হবে?

জানি গো জানি!!/ নিয়ম বাঁধা শিকল পায়ে/ ভুবন তোমার,/ পূঁথির মাল্যে থাকো মেতে/ কাব্য গাঁথার।

৫ দিন আগে