প্রতিবেদক, বিডিজেন

ইরানে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতায় ৪ বাংলাদেশি নিহত ও ১৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের মরদেহ দেশে এসেছে।
আজ সোমবার (৯ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮২ নম্বর ফ্লাইটে দুবাইয়ে নিহত আহমদ আলীর মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছায়।
বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক। আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রপ্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্যা ভূঁইয়া, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার প্রমুখ।
মো. নুরুল হক বলেন, যুদ্ধ শুরুর পর থেকে আজ পর্যন্ত ৪ জন বাংলাদেশি নিহত হয়েছেন। তার মধ্যে বাহরাইনে ১ জন, দুবাইয়ে ১ জন ও সৌদি আরবে ২ জন নিহত হয়েছেন। দুবাইয়ে নিহত আহমদ আলী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা ছিলেন।
তিনি আরও বলেন, নিহত ৪ জনের পরিবারের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদের মরদেহ দেশে নিয়ে আসাসহ সার্বিক কাজে মন্ত্রণালয় থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করা হবে। এ ছাড়া, যারা আহত হয়েছেন তাদের সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলো পূর্ণাঙ্গ সেবা দিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আহমদ আলীর পরিবারের প্রতি সহমর্মিতাও জানান তিনি।
মো. নুরুল হক প্রবাসীদের অনুরোধ জানিয়ে বলেন, প্রবাসী ভাইয়েরা যারা মধ্যপ্রাচ্যে আছেন তাদের প্রতি আমাদের একটা আহ্বান থাকবে, যেহেতু এখনকার এই সংকটের ক্ষেত্রে আমাদের কোনো হাত নেই তাদের প্রতি আমাদের একটা নির্দেশনা বা পরামর্শ হচ্ছে, যতটুকু সম্ভব সংঘাতপূর্ণ এবং বিশেষ করে যে স্থানগুলো আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে সেই সমস্ত এলাকাগুলো এড়িয়ে চলার। এ ছাড়া, সতর্কতার সাইরেনসহ সংশ্লিষ্ট দেশগুলো যে দিকনির্দেশনা দিচ্ছে সেগুলো মেনে চলা।
পররাষ্ট্রপ্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, আসলে আমরা এখানে এসেছি খুবই হৃদয়বিদারক একটা অবস্থায়, বলার কিছুই নেই। আমরা সবসময় বলে এসেছি, বাংলাদেশের কাছে দেশের নাগরিকদের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিহতদের পরিবারের সাথে আমরা যোগাযোগ করেছি, কথা বলেছি। তাদের মরদেহ কীভাবে শিগগিরই দেশে ফিরিয়ে আনতে পারি সে কাজও আমরা করছি। আমরা এতটুকুই বলতে পারি, বিমানবন্দরে এভাবে আসতে হবে সেটা আমরা কখনো চিন্তা করিনি। আমরা আশা করব, আর যেন আমাদের মৃত্যু দেখতে না হয়। আশা করছি এ অবস্থা ও এ যুদ্ধের অবসান ঘটবে।

এপ্রিলে প্রবাসী আয়ের এই জোয়ার গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সময়ে দেশে সর্বমোট ২ হাজার ৯২১ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। বছর ব্যবধানে প্রবাসী আয়ের এই প্রবাহ বেড়েছে ১৯ দশমিক ৮০ শতাংশ।
গোলাম মোর্তোজা জানান, লিমনের মরদেহ ইতিমধ্যে ফিউনারেল হোমে নেওয়া হয়েছে। সেখান থেকে মরদেহটি অরল্যান্ডো (এমসিও) থেকে এমিরেটসের একটি ফ্লাইটে পাঠানো হবে। ফ্লাইটটি ২ মে রাত ৮টা ৫০ মিনিটে রওনা দেবে।
প্রকল্প বিষয়ক উপস্থাপনায় জানানো হয়, আরএমটিপি প্রকল্পটি ৯০টি কৃষিভিত্তিক ভ্যালু চেইন উপ-প্রকল্পের মাধ্যমে সাড়ে ৭ লাখেরও বেশি সদস্যকে সম্পৃক্ত করেছে। এ প্রকল্পে অংশগ্রহণকারীদের কৃষিপণ্য উৎপাদন বেড়েছে ৬৬ শতাংশ, আয় বেড়েছে ৪৯ শতাংশ এবং মুনাফা বেড়েছে ৪১ শতাংশ।
নিরস্ত্রীকরণের প্রতি বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের অস্ত্র নিরস্ত্রীকরণের পক্ষে রয়েছে এবং পারমাণবিক অস্ত্রধারী অঞ্চলে অবস্থান করেও স্বেচ্ছায় অ-পরমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে।