logo
খবর

মালয়েশিয়ায় পাচারের সময় ১২ রোহিঙ্গা ও ৮ বাংলাদেশি উদ্ধার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৭ অক্টোবর ২০২৪
Copied!
মালয়েশিয়ায় পাচারের সময় ১২ রোহিঙ্গা ও ৮ বাংলাদেশি উদ্ধার
সাগর উপকূল দিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে জড়ো করা ২০জনকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে টেকনাফ থানা থেকে তোলা

কক্সবাজারে টেকনাফের সাগর উপকূল দিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশে জড়ো করা ২০ জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার লোকজনের মধ্যে ৮ জন বাংলাদেশি আর ১২ জন রোহিঙ্গা নাগরিক। এ ঘটনায় মানব পাচারে জড়িত এক নারীসহ তিন দালালকে আটক করা হয়।

মঙ্গলবার (১৫ অক্টোবর) গভীর রাতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

আটক দালালেরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার লুনা বেগম ও একই এলাকার মো. রিদুয়ান এবং সাবরাং ইউনিয়নের কচুবুনিয়া এলাকার মো. আবদুল্লাহ।

উদ্ধার রোহিঙ্গারা হলেন উখিয়ার হাকিমপাড়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আয়াত উল্লাহ, বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের নেছার উল্লাহ, একই শিবিরের ছৈয়দ কাছিম ও মো.নুর আবছার, কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের শফি আলম, একই শিবিরের দিল কায়েস, জামতলি রোহিঙ্গা আশ্রয়শিবিরের নুর আলম, শফিউল্লাহ কাটা রোহিঙ্গা আশ্রয়শিবিরের মো. নজরুল, থাইংখালী আশ্রয়শিবিরের সাবেকুন্নাহার, ধলু বেগম, উম্মে হাবিবা ও কুতুপালং শিবিরের মিনুয়ারা বেগম।

উদ্ধার বাংলাদেশি ৮ জন হলেন চট্টগ্রামের পতেঙ্গার আবদুল মাবুদ, একই এলাকার শাহাজাহান, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের জহুর আলম, কক্সবাজার পৌরসভার ঘোনারপাড়া এলাকার আবদুর রহিম, মহেশখালীর মুন্সির ডেইল এলাকার তৌহিদুল ইসলাম, একই এলাকার মুন্সির ডেইলের মো. সোহেল, রামুর কাউয়ারকোপ এলাকার মনিরুল আলম ও কক্সবাজার সদরের পিএমখালীর নয়াপাড়ার মনজুর আলম।

উদ্ধার যাত্রীদের বরাত দিয়ে ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গতকাল গভীর রাতে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার এক ব্যক্তির বসতঘরে মালয়েশিয়া পাচারের উদ্দেশে বেশ কিছু রোহিঙ্গাসহ লোকজনকে জড়ো করার খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশ বাড়িটি ঘিরে ফেললে পাঁচ-ছয়জন লোক দৌড়ে পালানোর চেষ্টা চালান। এ সময় ধাওয়া দিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যান। পরে বসতঘরে তল্লাশি চালিয়ে নারী ও শিশুসহ ১২ জন রোহিঙ্গা এবং ৮ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করা হয়।

ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সাগরপথে মানব পাচারে জড়িত সংঘবদ্ধ একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। আটক দালালসহ চক্রটির সদস্যরা উদ্ধার হওয়া ভুক্তভোগীদের মোটা অঙ্কের টাকার বিনিময়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশে জড়ো করেছিল।

মুহাম্মদ গিয়াস উদ্দিন আরও বলেন, আটক দালালদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা এবং উদ্ধার হওয়াদের স্বজনদের কাছে ফেরত পাঠাতে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।

উল্লেখ্য, ১৪ অক্টোবর সকালে মালয়েশিয়া পাচারের সময় উখিয়ার ইনানী সৈকত এলাকা থেকে পুলিশ ও কোস্টগার্ড ২৬ জন রোহিঙ্গাকে আটক করে। এ সময় আরও ৮০ থেকে ৯০ জন রোহিঙ্গা পালিয়ে যান।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফিরে আসা বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

২১ ঘণ্টা আগে

লন্ডনে হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলা হাউস’

লন্ডনে হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলা হাউস’

তিন দিনব্যাপী এই আয়োজনে বিনিয়োগ, স্টার্টআপ, স্বাস্থ্যসেবা উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাশন, সংগীত, গণমাধ্যম, খাদ্য, শিল্পকলা এবং সাংস্কৃতিক কূটনীতি বিষয়ক বিভিন্ন প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

১ দিন আগে

বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে নতুন উদ্যোগ ইউনেসকো-ক্রিহ্যাপের

বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে নতুন উদ্যোগ ইউনেসকো-ক্রিহ্যাপের

কর্মশালায় অংশগ্রহণকারীদের ২০০৩ সালের ইউনেসকো কনভেনশনের মূলনীতি, নৈতিক নথিভুক্তকরণ প্রক্রিয়া এবং অবাধ, পূর্বানুমোদিত ও অবহিত সম্মতি সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

৫ দিন আগে

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রত্যাবাসিতদের বেশির ভাগই মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

৬ দিন আগে