logo
খবর

প্রবাসীদের জন্য দেওয়া নির্বাচনী ইশতেহার ১৮০ দিনের মধ্যে বাস্তবায়ন হবে: মন্ত্রী আরিফুল হক

প্রতিবেদক, বিডিজেন২৪ ফেব্রুয়ারি ২০২৬
Copied!
প্রবাসীদের জন্য দেওয়া নির্বাচনী ইশতেহার ১৮০ দিনের মধ্যে বাস্তবায়ন হবে: মন্ত্রী আরিফুল হক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আমরা নতুন দায়িত্বে এসেছি। এখনো সব কিছু জানি না। তবে আগামী ১৮০ দিনের মধ্যে প্রবাসীদের জন্য দেওয়া আমাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব। তাই অন্তত কিছু দিন কাজ করার পর আমাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করেন। এ ছাড়া, কোনো নির্দিষ্ট বিষয়ে জানার থাকলে আমার জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে জানাতে পারেন।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে নতুন যুক্ত হওয়া দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

আরিফুল হক চৌধুরী বলেন, রেমিট্যান্স যোদ্ধাদের টাকায় আমরা মন্ত্রণালয়ে বসে থাকি। তাই তাদের সুযোগ-সুবিধার জন্য যা যা প্রয়োজন সব করব। এ ছাড়া, প্রবাসীদের লাশ কোনো খরচ ছাড়া দেশে নিয়ে আসার সর্বোচ্চ ব্যবস্থা করব।

তিনি আরও বলেন, আমাদের প্রবাসীরা যখন বিদেশে থাকেন তখন তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। প্রত্যেকেই বাংলাদেশের একেকটি পতাকা হয়ে কাজ করেন, বিষয়টির স্বীকৃতি প্রয়োজন। প্রবাসীরা ফেরত আসার পর দেশে যে ইতিবাচক ভূমিকা রাখেন সেগুলোও হিসাবের মধ্যে থাকা বাঞ্চনীয়। স্বাস্থ্য সেবা, শিক্ষার চাহিদা, সামাজিক সম্পর্কের ক্ষেত্রে তাদের অবদানকে মূল্যায়ন করা উচিত। এ ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কর্মী ও তাদের পরিবারের সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Ambulance 2

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, বিদেশে অনেকে বিএমইটি রেজিস্ট্রেশন ছাড়াই যান। এতে তারা অনেক সুবিধা বঞ্চিত হন। রেজিষ্ট্রেশন করে গেলে সবার জন্য ভালো। নতুন দুই অ্যাম্বুলেন্স কিছুটা চাহিদা মেটাবে। আগামীতে আরও অনেক কিছু যুক্ত করা হবে। এ ছাড়া. বিদেশের বিভিন্ন মার্কেটপ্লেস উন্মুক্ত করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যাহ ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সারোয়ার ভূঁইয়া, সহকারী পরিচালক মো. নাজমুল হকসহ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, নতুন সংযোজিত ফ্রিজিং অ্যাম্বুলেন্সের মাধ্যমে মরদেহ সংরক্ষণে আন্তর্জাতিক মান নিশ্চিত করা সম্ভব হবে; বিমানবন্দর থেকে নিজ নিজ গন্তব্যে মরদেহ পরিবহন আরও সুশৃঙ্খল ও সম্মানজনক হবে; প্রবাসী পরিবারগুলোর ভোগান্তি কমবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সেবা প্রদান নিশ্চিত হবে।

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৫ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৬ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৬ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

১০ দিন আগে