logo
খবর

আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১ হাজার ৮৪৬ কোটি ডলার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১২ নভেম্বর ২০২৪
Copied!
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১ হাজার ৮৪৬ কোটি ডলার

আমদানি বিল দেড় বিলিয়ন ডলার পরিশোধের পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ১ হাজার ৮৪৬ কোটি (১৮.৪৬ বিলিয়ন) ডলারে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য জানিয়েছে।

শনিবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মাধ্যমে সেপ্টেম্বর ও অক্টোবরের আমদানি বিল পরিশোধ করে সরকার।

তেহরানভিত্তিক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের মাধ্যমে ভারত, বাংলাদেশ, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে লেনদেন হয়ে থাকে।

এর আওতায় বাংলাদেশ প্রতি দুই মাস পর পর আমদানি বিল পরিশোধ করে।

আইএমএফের হিসাব পদ্ধতি অনুযায়ী এবারের বিল পরিশোধের আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ১৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের প্রচলিত হিসাব অনুযায়ী, বিল পরিশোধের পর গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২৪ দশমিক ১৯ বিলিয়ন ডলার।

এর আগে, সেপ্টেম্বরে ১ দশমিক ৩৬ বিলিয়ন ডলার (জুলাই-আগস্টের) এসিইউ বিল পরিশোধে রিজার্ভ কমে দাঁড়ায় ১৯ দশমিক ৪৪ বিলিয়ন ডলার।

সাম্প্রতিক মাসগুলোতে ৬ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে। পাশাপাশি রপ্তানি আয় হয়েছে ১০ বিলিয়ন ডলারের বেশি। এর ফলে রিজার্ভে কিছুটা স্থিতিশীলতা এসেছে। তার ওপর আমদানিতে এলসি খোলার চাপ কমায় ব্যাংকগুলো ডলারের পর্যাপ্ত তারল্য বজায় রাখতে পারছে। এ ছাড়া, বিদেশি ঋণ ও কেন্দ্রীয় ব্যাংক ডলার কেনার ফলেও রিজার্ভের পরিমাণ বেড়েছে।

২০২১ সালের আগস্টে দেশের ইতিহাসে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার অতিক্রম করে। তবে কোভিড-পরবর্তী অর্থনীতিতে চাহিদা বৃদ্ধি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে রিজার্ভ থেকে ডলার বিক্রি করতে বাধ্য হয় সরকার। পাশাপাশি, বৈদেশিক ঋণ ও বিনিয়োগের পরিমাণ হ্রাস এবং আগের ঋণ পরিশোধ করার ফলে দীর্ঘদিন ধরে রিজার্ভের পরিমাণ কমতে থাকে।

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৫ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৬ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৭ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

১০ দিন আগে