logo
খবর

ডেভিল হান্টে সিলেটে আওয়ামী লীগের আরও ৬ জন গ্রেপ্তার

সংবাদদাতা, সিলেট১৯ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
ডেভিল হান্টে সিলেটে আওয়ামী লীগের আরও ৬ জন গ্রেপ্তার
সিলেটে আওয়ামী লীগের আরও ৬ জন গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

চলমান অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সিলেট মহানগর পুলিশ (এসএমপি) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ছাত্রলীগের জৈন্তাপুর কলেজ শাখার সভাপতি ইমরান আহমদ (৩১), সিলেট নগরীর বাগবাড়ির মৃত মো. জুয়েল আহমদের ছেলে ছাত্রলীগ কর্মী মো. সোহাগ (২৮), শাহপরাণ থানাধীন ধনকান্দি গ্রামের মৃত সুশীল বিশ্বাসের ছেলে ছাত্রলীগের জেলা শাখার সদস্য ইন্দ্রজিৎ বিশ্বাস (২৮), স্বেচ্ছাসেবকলীগের মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান (৫৪), খাদিমনগর ইউনিয়নের আওয়ামী লীগের ২নম্বর ওয়ার্ড শাখার কর্মী বাদশাহ মিয়া (৫০) ও জকিগঞ্জের হাতিডহর গ্রামের আবদুল লতিফের ছেলে জুয়েল আহমদ (২৬)।

গ্রেপ্তারদের মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৫ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৬ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৬ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

১০ দিন আগে