logo
খবর

আমেরিকার বি১ ভিসা বন্ড শর্তাবলি পুনর্বিবেচনার আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১০ জানুয়ারি ২০২৬
Copied!
আমেরিকার বি১ ভিসা বন্ড শর্তাবলি পুনর্বিবেচনার আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
খলিলুর রহমান। ফাইল ছবি: বাসস

আমেরিকার স্বল্পমেয়াদি ব্যবসায়িক বি১ ভিসার ক্ষেত্রে বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা বন্ড থেকে অব্যাহতি দিতে আহ্বান জানিয়েছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান

আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি সফরকালে দেশটির রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠকের সময় এ আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খলিলুর রহমান আমেরিকা থেকে উল্লেখযোগ্য পরিমাণে কৃষিপণ্য আমদানি বাড়ানোর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি সাম্প্রতিক ভিসা বন্ডের প্রেক্ষাপটে বাংলাদেশি ব্যবসায়ীদের আমেরিকায় ভ্রমণ সহজ করার অনুরোধ জানান। সম্ভব হলে স্বল্পমেয়াদি ব্যবসায়িক বি১ ভিসার ক্ষেত্রে বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা বন্ড থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি বিবেচনার আহ্বান জানান।

খলিলুর রহমান গাজায় প্রস্তাবিত মোতায়েনযোগ্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে নীতিগতভাবে বাংলাদেশের আগ্রহের কথাও জানান।

অ্যালিসন হুকার বলেন, এ বিষয়ে আমেরিকা বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী।

তিনি বলেন, আমেরিকা সরকার এ বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনা করবে। তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে পর্যটকদের অতিরিক্ত সময় দেশটিতে থাকার হার উল্লেখযোগ্যভাবে কমে এলে আমেরিকা ভিসা বন্ড সংক্রান্ত বর্তমান শর্তাবলি পুনর্বিবেচনা করতে পারে। এ ছাড়া, তিনি অনিবন্ধিত বাংলাদেশিদের প্রত্যাবর্তনে বাংলাদেশের সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আমেরিকার রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারির সঙ্গে আলোচনায় খলিলুর রহমান আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও আয়োজনের বিষয়ে তাকে জানান। অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে বিশেষ করে নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আমেরিকার সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।

অ্যালিসন হুকার আরও বলেন, আমেরিকা বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরের প্রতি দৃঢ় সমর্থন অব্যাহত রাখবে এবং ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে।

খলিলুর রহমান বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আমেরিকার অব্যাহত সহায়তার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। আমেরিকা রোহিঙ্গাদের জন্য সর্ববৃহৎ দাতা-এটি উল্লেখ করে তিনি তাদের জন্য আমেরিকান সহায়তা ও সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।

অ্যালিসন হুকার রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। তিনি রোহিঙ্গারা যত দিন বাংলাদেশে অবস্থান করবে তত দিন তাদের জীবিকাভিত্তিক সুযোগ সম্প্রসারণের অনুরোধ জানান।

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৫ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৬ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৬ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

৯ দিন আগে