বিডিজেন ডেস্ক

সিলেট নগরে নবনির্মিত নর্দমার (ড্রেন) ভেতর থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নগরের তেমুখী এলাকায় সুন্দর আলী মসজিদের সামনের সড়কের পাশে নর্দমার ভেতর লাশটি পাওয়া যায়। ওই কিশোরের নাম-পরিচয় পাওয়া যায়নি। তার বয়স ১৫ থেকে ১৭ বছর।
খবর প্রথম আলোর।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে তেমুখী এলাকার সুন্দর আলী মসজিদের সামনের সড়কের পাশে নর্দমার ভেতর একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এ সময় তাদের কয়েকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
স্থানীয় লোকজন জানান, সিলেট সিটি করপোরেশন নর্দমা নির্মাণ করে কিছু অংশে ঢাকনা দেয়নি। ওই ঢাকনাবিহীন অংশে পড়ে ছিল লাশটি।
সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ওই কিশোর অসাবধানতাবশত ঢাকনাবিহীন নর্দমার মধ্যে পড়ে গিয়ে থাকতে পারে। এ বিষয়ে আরও তদন্ত চলছে। ওই কিশোরের নাম-পরিচয় শনাক্তের জন্য ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টসহ গণমাধ্যমে পাঠানো হয়েছে এবং মরদেহটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে রয়েছে।
সূত্র: প্রথম আলো

সৌদি আরবের দাম্মাম শহরে একটি বৈদ্যুতিক প্যানেল বোর্ডে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন ইব্রাহিম। কাজের একপর্যায়ে বোর্ডের ভেতরে থাকা উচ্চক্ষমতার সার্কিট ব্রেকারে হঠাৎ বিকট শব্দে একটি ইলেকট্রিক্যাল আর্ক ব্লাস্ট ঘটে।
নিহতরা হলেন—নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা।
দুই পক্ষ শিক্ষা, কৃষি ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অংশীদারত্বকে এগিয়ে নেওয়ার যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
রাষ্ট্রদূত বলেন, “আমাদের লক্ষ্য হলো অভিবাসন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো, দক্ষতার সনদায়ন জোরদার করা এবং কর্মীরা যাতে তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে পূর্ণ ধারণা নিয়ে সৌদি আরবে পৌঁছাতে পারেন তা নিশ্চিত করা।”