প্রতিবেদক, বিডিজেন

পাসপোর্ট থাকলেই প্রবাসীদের এনআইডি দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী অধিশাখা) মো. আব্দুল মমিন সরকার। গতকাল সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে বিশ্বের সাতটি দেশে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম চলছে। এ ক্ষেত্রে পাসপোর্ট থাকলেই প্রবাসে এনআইডি দেওয়া হবে না। সংশ্লিষ্ট নাগরিকের দেওয়া তথ্য যাচাই-বাছাইয়ে যদি প্রমাণ হয় তিনি আসলেই বাংলাদেশি নাগরিক, তখনই তিনি এনআইডি পাবেন।
অভিযোগ রয়েছে, রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার সময় রোহিঙ্গাদের বিষয়ে সতর্ক থাকার জন্য কর্মকর্তাদের কোনো নির্দেশনা ইসির পক্ষ থেকে দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে আব্দুল মমিন সরকার বলেন, প্রবাসে নাগরিকেরা যেসব তথ্য দিয়ে আবেদন করেন, সেগুলো দেশে সংশ্লিষ্ট এলাকায় গিয়ে আমাদের কর্মকর্তারা তদন্ত করেন। যদি তাঁদর কাগজপত্র ঠিক থাকে তখনই তাকে এনআইডি দেওয়া হয়। কেবল পাসপোর্ট থাকলেই তাঁকে এনআইডি দেওয়া হয় না।
এ সময় ইসি সচিব শফিউল আজিম বলেন, বর্তমানে সাতটি দেশে প্রবাসীদের এনআইডি সেবা কার্যক্রম চলমান রয়েছে। যেখানে প্রবাসী আনুপাতিক হারে বেশি, সেখানে আস্তে আস্তে চালু করব। শিগগিরই কানাডা এবং অস্ট্রেলিয়ায় চালু হবে এ সেবা।

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।
মঙ্গলবার দুপুর ২টার দিকে স্থানীয় আকুনি মাদরাসা মাঠে হাজারও মানুষের উপস্থিতিতে সম্মিলিত জানাজা শেষে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের সমাহিত করা হয়।
আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় প্রিয়জন হারানো স্বজনদের কান্না ও আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়।
সৌদি আরবের দাম্মাম শহরে একটি বৈদ্যুতিক প্যানেল বোর্ডে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন ইব্রাহিম। কাজের একপর্যায়ে বোর্ডের ভেতরে থাকা উচ্চক্ষমতার সার্কিট ব্রেকারে হঠাৎ বিকট শব্দে একটি ইলেকট্রিক্যাল আর্ক ব্লাস্ট ঘটে।