logo
সুপ্রবাস

রিয়াদে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদ্‌যাপিত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৮ মার্চ ২০২৬
Copied!
রিয়াদে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদ্‌যাপিত

সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত হয়েছে।

বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো জয়, ২৬ মার্চ (বৃহস্পতিবার) জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন। এরপর রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে দূতাবাসের অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে দিবসটি উপলক্ষে দূতাবাসের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতেই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

Independence and National Day in Riyadh 2

রাষ্ট্রদূত তার বক্তব্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনে জীবন উৎসর্গকারী সকল সূর্য সন্তান, সম্ভ্রম হারানো মা-বোন এবং অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের সময়ে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের অবস্থা তুলে ধরা এবং বাংলাদেশের স্বপক্ষে বিশ্ব জনমত গঠনে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

রাষ্ট্রদূত প্রবাসে বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও সততার সঙ্গে নিজ নিজ অধিক্ষেত্রে দায়িত্ব পালন করার মাধ্যমে দেশকে ইতিবাচকভাবে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি মহান স্বাধীনতার অদম্য চেতনাকে ধারণ করে প্রবাসীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং দেশের সামগ্রিক উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।

Independence and National Day in Riyadh 3

এ ছাড়াও, তিনি মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সৌদি প্রবাসী বাংলাদেশিদেরকে সতর্ক থাকা এবং স্থানীয় আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্পর্শকাতর তথ্য আদান-প্রদান করা থেকে বিরত থাকার আহ্বান জানান।

আলোচনা অনুষ্ঠানে দিবসটির তাৎপর্যের ওপর আলোকপাত করে আরও বক্তব্য দেন রিয়াদের বাংলাদেশ কমিউনিটির সদস্য মামুনুর রশিদ ও ডা. গোলাম হাসনাইন সোহান প্রমুখ।

অনুষ্ঠানের শেষে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

আরও দেখুন

লন্ডনে নজরুল উৎসব ২০২৬, এক অনন্য সফল আয়োজন

লন্ডনে নজরুল উৎসব ২০২৬, এক অনন্য সফল আয়োজন

অনুষ্ঠানের সমাপনী পর্বে একক সংগীত পরিবেশন করেন কাজী নজরুল ইসলামের প্রপৌত্রী নূপুর কাজী। তার হৃদয়স্পর্শী কণ্ঠ ও আবেগময় পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

৫ দিন আগে

কুয়ালালামপুরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামকে যশোর জেলা সমিতির শুভেচ্ছা

কুয়ালালামপুরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামকে যশোর জেলা সমিতির শুভেচ্ছা

ব্যস্ত রাষ্ট্রীয় সফরের কর্মসূচির মধ্যেও প্রতিমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শুভেচ্ছা গ্রহণ করেন এবং উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতির নেতারা প্রতিমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

৫ দিন আগে

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

৭ দিন আগে