logo
সুপ্রবাস

টরন্টোয় উদীচী শিল্পী গোষ্ঠী কানাডার বিজয় দিবস উদ্‌যাপন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ ডিসেম্বর ২০২৪
Copied!
টরন্টোয় উদীচী শিল্পী গোষ্ঠী কানাডার বিজয় দিবস উদ্‌যাপন

বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উদীচী শিল্পী গোষ্ঠী কানাডার উদ্যোগে টরন্টোয় সম্প্রতি এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

টরন্টোর হোপ চার্চ মিলনায়তনে দিবসটি উদযাপিত হয়।

উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সুভাষ দাশ ও সাধারণ সম্পাদক মিনারা বেগম উপস্থিত সবাইকে স্বাগত জানান। পরে উদীচীর সদস্যরা বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

আলোচনায় অংশ নেন- মুক্তিযোদ্ধা ও উদীচী কানাডার প্রতিষ্ঠাতা সভাপতি আজিজুল মালিক, সহসভাপতি সৌমেন সাহা, উপদেষ্টা বিদ্যুৎ রঞ্জন দে, মোহাম্মদ হাবীবুল্লাহ দুলাল ও প্রোগ্রেসিভ ডেমোক্রেটিভ ইনিশিয়েটিভের (PDI) সাধারণ সম্পাদক মনির জামান রাজু।

উদীচীর নাট্য সম্পাদক তাপস দেবের নেতৃত্বে ১৯৪৭ থেকে ১৯৭১-এর ইতিহাস নিয়ে মঞ্চস্থ হয় একটি মনোরম অনুষ্ঠান ‘বিজয় নিশান’। উদীচী স্কুল অব আর্টস অ্যান্ড কালচারের সংগীত শিক্ষক কাজল কুমার দেবের নেতৃত্বে স্কুলের ছাত্র ও অভিভাবকদের অংশগ্রহণে সংগীত পরিবেশন করা হয়। 

অনুষ্ঠানটির মঞ্চ সজ্জা ও শব্দ ব্যবস্থাপনায় ছিলেন উদীচীর উপদেষ্টা ও উদীচী স্কুল অব আর্টস অ্যান্ড কালচারের অধ্যক্ষ শিল্পী তাজউদ্দীন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক জয় দাশ, দেবাশীষ দেব চৌধুরী ও উদীচীর সহ-সাধারণ সম্পাদক সুভাষ রায়। তবলায় ছিলেন শিল্পী অচিন্ত্য রায়।  

উদীচী শিল্পীদের মনোমুগ্ধকর গণসংগীত ও কবিতা পরিবেশনার মধ্যে দিয়ে শেষ হয় অনুষ্ঠান।

আরও দেখুন

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৪ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৭ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৮ দিন আগে

এআই যুগে শ্রমিক অধিকার রক্ষায় বিশ্বকে এক হওয়ার আহ্বান শিমুল বিশ্বাস এমপির

এআই যুগে শ্রমিক অধিকার রক্ষায় বিশ্বকে এক হওয়ার আহ্বান শিমুল বিশ্বাস এমপির

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, প্রযুক্তির অগ্রগতি নতুন সম্ভাবনা সৃষ্টি করলেও উন্নয়নশীল দেশগুলোর জন্য তা নতুন ধরনের ঝুঁকিও তৈরি করছে। বিশেষ করে নারী কর্মসংস্থান হ্রাস, যুব বেকারত্ব বৃদ্ধি এবং অভিবাসী শ্রমিকদের অনিশ্চয়তা বাড়ার বিষয়টি উদ্বেগজনক।

৮ দিন আগে