logo
সুপ্রবাস

মিসরে ফিলিস্তিনি শরণার্থীদের পাশে বাংলাদেশি সংগঠন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৭ অক্টোবর ২০২৪
Copied!
মিসরে ফিলিস্তিনি শরণার্থীদের পাশে বাংলাদেশি সংগঠন
মিসরে ফিলিস্তিনি শরণার্থীদের পাশে বাংলাদেশি সংগঠন। ছবি: সংগৃহীত

গাজা ভূখন্ডে ইসরায়েলি সেনাদের হামলায় হাজারো ফিলিস্তিনি ঘরবাড়ি হারিয়ে শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী দেশ মিসরে। দেশটিতে আশ্রয় নেওয়া শরণার্থীদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও আর্থিক সহায়তায় দিয়ে সহযোগিতা করছে বিএম সাবাব ফাউন্ডেশন ও বাপ্পি-শাকিলা ফাউন্ডেশনসহ কয়েকটি বাংলাদেশি সংগঠন।

বিএম সাবাব ফাউন্ডেশন বাংলাদেশভিত্তিক এবং বাপ্পি-শাকিলা ফাউন্ডেশন অস্ট্রেলিয়াভিত্তিক বাংলাদেশি সংগঠন।

সম্প্রতি বিএম সাবাব ফাউন্ডেশনের চেয়ারম্যান বি এম মুহিবুল ইসলাম সাবাব মিসরে তাদের পাঠানো অনুদান কার্যক্রম পরিদর্শন করেছেন। তিনি একইসঙ্গে বাপ্পি-শাকিলা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাও।

বি এম মুহিবুল ইসলাম সাবাবের সফরকালে রাজধানী কায়রোর আব্বাসীয়ার তাতবিকাইন টাওয়ার কনফারেন্স হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশন’ ও ‘আজহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ’ এই অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে বিএম সাবাব ফাউন্ডেশন ও বাপ্পি-শাকিলা ফাউন্ডেশন ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের সহযোগিতায় ২৫ ফিলিস্তিনি শরণার্থী পরিবারসহ কয়েকটি সিরিয়ান পরিবারের মাঝে এক মাসের ভরণপোষণ নিশ্চিত করতে তাদের মাঝে নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরণ করে।

এ সময় মুহিবুল ইসলাম সাবাব জানান, বাপ্পি-শাকিলা ফাউন্ডেশন ফিলিস্তিনের ২৫টি পরিবারের ২৫ জন বাচ্চার ১৮ বছর পর্যন্ত ভরণপোষণ ও শিক্ষার দায়িত্ব নেবে। পড়ালেখা শেষে ৫, ১০ বা ২০ লাখ টাকা বিনিয়োগ করে তাদের ব্যবসা করতে সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, আগামীতে বিএম সাবাব ফাউন্ডেশন ও বাপ্পি শাকিলা ফাউন্ডেশন যৌথভাবে মিসরের ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের সহযোগিতায় ফিলিস্তিনি শরণার্থীদের কাছে বাংলাদেশি ও প্রবাসীদের প্রেরিত ভালোবাসা পৌঁছে দিতে একযোগে কাজ করবে।

অনুষ্ঠানে বি এম মুহিবুল ইসলাম সাবাবকে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে সম্মান জানান ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপক হুজাইফা খান আজহারী।

পাশাপাশি আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ২১ জন বাংলাদেশি কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।

আরও দেখুন

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

৫ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

৬ দিন আগে

কুয়ালালামপুরে প্রবাসীদের নিয়ে হতে যাচ্ছে ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট

কুয়ালালামপুরে প্রবাসীদের নিয়ে হতে যাচ্ছে ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট

লায়ন্স এক্সপ্রেস কাপ-২০২৬ সিজন-টু নামে এ টুর্নামেন্টটি ৫ জুলাই থেকে ১২ জুলাই কুয়ালালামপুরের একাধিক মাঠে অনুষ্ঠিত হবে।

৮ দিন আগে