logo
সুপ্রবাস

টরন্টোয় বাংলা ব্যান্ড অভিযাত্রিকের মিউজিক ভিডিও একান্ন টুকরোর প্রিমিয়ার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৮ জানুয়ারি ২০২৬
Copied!
টরন্টোয় বাংলা ব্যান্ড অভিযাত্রিকের মিউজিক ভিডিও একান্ন টুকরোর প্রিমিয়ার

কানাডার অন্টারিও প্রদেশের রাজধানী টরন্টোয় বাংলা ব্যান্ড গ্রুপ অভিযাত্রিকের প্রথম মিউজিক ভিডিও একান্ন টুকরোর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি টরন্টোর মারখাম-কিংস্টনের হ্যালিব্যাট ফিশ অ্যান্ড চিপস হাউসে এই প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে।

টরন্টোর প্রতিনিধিত্বশীল বিভিন্ন ব্যান্ড গ্রুপের শিল্পীসহ সংগীত শিল্পী, লেখক, সাংবাদিক ও সূধীজনেরা এই প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আসমা হকের উপস্থাপনায় প্রিমিয়ার অনুষ্ঠানে অভিযাত্রিকের ভোকাল ও লিড গিটার নোভেল সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন।

Music video premiere in Toronto 2

তিনি বলেন, বাংলা ব্যান্ড সংগীতকে বহির্বিশ্বে জনপ্রিয় করে তোলার অভিপ্রায় নিয়ে ২০২২ সালে বিজয় দিবসের কনসার্ট দিয়ে অভিযাত্রিক যাত্রা শুরু করে। সেই থেকে প্রবাসে তাদের সংহীতচর্চা অব্যাহত আছে।

তিনি জানান, একান্ন টুকরো তাদের প্রথম মিউজিক ভিডিও এবং ভিডিওটি নির্মাণের ক্ষেত্রে তারা মৌলিক গানকে বেছে নিয়েছেন।

ভিডিওটি প্রযোজনা করেছে এলধাহস ফিল্ম। এলআরবির আবদুল্লাহ আল মাসুদের কথা, সুর, ও সংগীত নির্দেশনায় গানটিতে অংশ নিয়েছেন—ভোকাল ও লীড গীটারে নোভেল, কীবোর্ডে মোক্তাদির শুভ, লিড গিটারে ফাবিয়ান, বেইজ রোল্যান্ডে ড্রামস নাফিস।

আহসান হাবীব ও আরেলি মেলেন্দেজ এতে অভিনয় করেছেন।

প্রেম ও বিরহকে উপজীব্য করে অভিযাত্রিকের প্রথম মিউজিক ভিডিও একান্ন টুকরো দর্শক শ্রোতাদের প্রশংসা অর্জন করে। বিজ্ঞপ্তি

আরও দেখুন

বাহরাইনে বাংলাদেশের শিল্প–সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চিত্র প্রদর্শনী

বাহরাইনে বাংলাদেশের শিল্প–সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চিত্র প্রদর্শনী

বাংলাদেশের স্বনামধন্য চিত্রশিল্পী ড. জামাল উদ্দিন আহমেদ, ড. মোহাম্মদ ইকবাল আলী, কনকচাঁপা ও শাহনাজ কুহুর শিল্পকর্ম নিয়ে ১১ দিনব্যাপী এই চিত্র প্রদর্শনী গত রোববার (৭ জুন) উদ্বোধন করা হয়েছে।

২ দিন আগে

সিডনিতে বাংলাদেশি চিকিৎসকদের জমকালো মিলনমেলা

সিডনিতে বাংলাদেশি চিকিৎসকদের জমকালো মিলনমেলা

অতিথি ও বিএমএস পরিবারসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ এই মিলনমেলায় অংশ নেন, যেখানে পেশাদারত্বের পাশাপাশি ছিল উষ্ণ বন্ধুত্ব, সংস্কৃতির আলো আর স্বদেশের সুর।

৪ দিন আগে

কুয়েতে ড্রোন হামলায় আহতদের জন্য প্রবাসী বাংলাদেশিদের স্বেচ্ছায় রক্তদান

কুয়েতে ড্রোন হামলায় আহতদের জন্য প্রবাসী বাংলাদেশিদের স্বেচ্ছায় রক্তদান

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ড্রোন হামলায় আহতদের চিকিৎসার জন্য সেচ্ছাসেবী রক্তদাতাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছিল। সেই আহ্বানে সাড়া দিয়ে স্থানীয় নাগরিক ও অন্য দেশের নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা সেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন।

৫ দিন আগে