logo
সুপ্রবাস

মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের আলোচনা ও পিঠা উৎসব

বকুল খান, মাদ্রিদ, স্পেন২৭ ডিসেম্বর ২০২৫
Copied!
মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের আলোচনা ও পিঠা উৎসব

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের উদ্যোগে বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি রাজধানী মাদ্রিদে অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হরেক রকম বাঙালি ঐতিহ্যবাহী পিঠাপুলির আয়োজন ছিল মনোমুগ্ধকর। এর সার্বিক সহযোগিতা ছিলেন অ্যাসোসিয়েশনের নারী সদস্যরা।

আয়োজনে বিপুলসংখ্যক প্রবাসী অংশগ্রহণ করেন। কমিউনিটি নেতৃবৃন্দ ছাড়াও প্রবাসী নতুন প্রজন্মদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন তিলাওয়াত করেন হাফিজ জহির উদ্দিন।

অ্যাসোসিয়েশনের সভাপতি আল মামুনের সভাপতিত্বে ও মুরাদ মজুমদারের সার্বিক পরিচালনায় দোয়া মাহফিল পরিচালনা করেন কমিউনিটি ব্যক্তিত্ব খোরশেদ আলম মজুমদার।

পরে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরও দেখুন

লন্ডনে নজরুল উৎসব ২০২৬, এক অনন্য সফল আয়োজন

লন্ডনে নজরুল উৎসব ২০২৬, এক অনন্য সফল আয়োজন

অনুষ্ঠানের সমাপনী পর্বে একক সংগীত পরিবেশন করেন কাজী নজরুল ইসলামের প্রপৌত্রী নূপুর কাজী। তার হৃদয়স্পর্শী কণ্ঠ ও আবেগময় পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

৪ দিন আগে

কুয়ালালামপুরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামকে যশোর জেলা সমিতির শুভেচ্ছা

কুয়ালালামপুরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামকে যশোর জেলা সমিতির শুভেচ্ছা

ব্যস্ত রাষ্ট্রীয় সফরের কর্মসূচির মধ্যেও প্রতিমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শুভেচ্ছা গ্রহণ করেন এবং উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতির নেতারা প্রতিমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

৪ দিন আগে

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

৬ দিন আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

১০ দিন আগে