logo
সুপ্রবাস

কথা ও কবিতায় টরন্টোয় কবি হেলাল হাফিজকে স্মরণ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩০ ডিসেম্বর ২০২৪
Copied!
কথা ও কবিতায় টরন্টোয় কবি হেলাল হাফিজকে স্মরণ
টরন্টোয় কবি হেলাল হাফিজের স্মরণ সভা বক্তব্য দিচ্ছেন শওগাত আলী সাগর

প্রেম ও দ্রোহই কেবল নয়, কবিতায় কবি হেলাল হাফিজ মানবিকতার জয়গানও গেয়েছেন। মানুষ ও মানুষের অধিকারের প্রতি একনিষ্ঠতা তাঁর কবিতাকে ভিন্নমাত্রা দিয়েছে।

কানাডার টরন্টোর ফিল্ম ফোরাম মিলনায়তনে কবি হেলাল হাফিজের স্মৃতিচারণ ও স্মরণ সভায় বক্তারা এই মত ব্যক্ত করেছেন।

টরন্টো ফিল্ম ফোরামের উদ্যোগে ‘এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’ শিরোনামে স্থানীয় সময় শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এ স্মরণ সভায় কথা ও কবিতায় প্রয়াত কবির কাব্যকীর্তি তুলে ধরা হয়।

Remembering poet Helal Hafiz in Toronto 2

কণ্ঠশিল্পী মৈত্রেয়ী দেবীর বিষয় ভাবনা ও আবৃত্তিকার ও সংগঠক হিমাদ্রী রায়ের সঞ্চালনায় কবির একটি ছোট্ট ডকুমেন্টারি প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন মানবী মৃধা, সোহেলী ফারিয়া, অদিতি ফৌজিয়া, ইশতিয়াক আহমেদ ও মৈত্রেয়ী দেবী।

কবির সাহিত্যকর্ম নিয়ে আলোচনায় অংশ নেন শেখ শাহে নেওয়াজ, সাংবাদিক শওগাত আলী সাগর, আবৃত্তিকার হিমাদ্রী রায়, কবি দেলওয়ার এলাহী, শিল্পী সৈয়দ ইকবাল, আবৃত্তিকার আহমেদ হোসেন, কবি শহীদুল আলম টুকু, কবি ও শিল্পী রোকসানা বেগম, চিত্রশিল্পী শারমিন লাকি প্রমুখ।

ধন্যবাদ জ্ঞাপন করেন রেজিনা পারভীন।

সাংবাদিক শওগাত আলী সাগর তাঁর বক্তব্যে কবির বিভিন্ন কবিতার বিবরণ তুলে ধরে বলেন, ৬৯ থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন, বিপ্লবেই কবি হেলাল হাফিজের কবিতা অনুপ্রেরণা হিসেবে কাজ করে। বর্তমান বাস্তবতায় যেন তাঁর কবিতা আরও বেশি প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয়।

Remembering poet Helal Hafiz in Toronto 3

হিমাদ্রী রায় বলেন, শুধু দুটি লাইনের মাধ্যমে একটি সশস্ত্র সংগ্রামে আহ্বান করে এমন কবিতা হেলাল হাফিজ ছাড়া পৃথিবীতে অন্য কোনো কবি লিখেছেন কি না জানা নেই।

তিনি আরও বলেন, সবার নীরব মনোযোগ বলে দেয় আমরা আমাদের স্পন্দনে দ্রোহ ও বেদনার কবি হেলাল হাফিজের পঙ্‌ক্তি বোধে নিয়ে বাড়ি ফিরছি।

কবি হেলাল হাফিজের কবিতার ওপর আলোচনায় কবি শহীদুল আলম টুকু বলেন, কবিতার শক্তিই কবিতাকে বাঁচিয়ে রাখে। কবি বেঁচে থাকবেন তার সৃষ্টিতে।

কবি দেলওয়ার এলাহী বলেন, কবি প্রেরণার উৎস হয়ে থাকবেন যত দিন অন্যায়ের বিরুদ্ধে স্লোগান থাকবে।

সভায় কবির স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আরও দেখুন

লন্ডনে নজরুল উৎসব ২০২৬, এক অনন্য সফল আয়োজন

লন্ডনে নজরুল উৎসব ২০২৬, এক অনন্য সফল আয়োজন

অনুষ্ঠানের সমাপনী পর্বে একক সংগীত পরিবেশন করেন কাজী নজরুল ইসলামের প্রপৌত্রী নূপুর কাজী। তার হৃদয়স্পর্শী কণ্ঠ ও আবেগময় পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

৩ দিন আগে

কুয়ালালামপুরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামকে যশোর জেলা সমিতির শুভেচ্ছা

কুয়ালালামপুরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামকে যশোর জেলা সমিতির শুভেচ্ছা

ব্যস্ত রাষ্ট্রীয় সফরের কর্মসূচির মধ্যেও প্রতিমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শুভেচ্ছা গ্রহণ করেন এবং উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতির নেতারা প্রতিমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

৩ দিন আগে

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

৫ দিন আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৯ দিন আগে