logo
সুপ্রবাস

আবুধাবিতে বাংলাদেশি মালিকানাধীন রিসোর্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু

মাহবুব সরকার, আবুধাবি থেকে৩১ জানুয়ারি ২০২৫
Copied!
আবুধাবিতে বাংলাদেশি মালিকানাধীন রিসোর্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু
যাত্রা শুরু অনুষ্ঠানে অতিথিরা

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির আল খাতিম ফার্ম এরিয়াতে বাংলাদেশি মালিকানাধীন একটি রিসোর্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে নাম্বার ফর্টি ওয়ান নামের এই রিসোর্টের যাত্রা শুরু হয়েছে। রিসোর্টের যাত্রা শুরু উপলক্ষে এক মিলনমেলার আয়োজন করা হয়।

এর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রিসোর্টের তিন স্বত্বাধিকারী মোহাম্মদ তাজুল ইসলাম, শেখ জাকির ও রাসেদ উজ্জামান।

IMG_20250125_001332_1

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সাঈদ নুরুল আমীন, বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন, মোহাম্মদ ফিরোজসহ নানা পেশার প্রায় দুই শতাধিক প্রবাসী উপস্হিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা তিন বন্ধুর এ প্রতিষ্ঠানটির সফলতা কামনা করার পাশাপাশি প্রবাসীদের তাদের বিশেষ বিশেষ অনুষ্ঠানা এখানে করার আহ্বান জানান।

IMG_20250125_003027

আধুনিক সুযোগ–সুবিধাসম্পন্ন এই রিসোর্টে লিভিং, সিটিং, ড্রযিং, কনফারেন্স রুম, সুইমিং পুল, প্লে গ্রাউন্ড, ডাইনিং স্পেস, কুকিং স্পেস, বারবি কিউ স্পেস, রিক্রিয়েশন স্পেস, নানা জাতের পাখির খামার রয়েছে। এ ছাড়া, রয়েছে কয়েক শ লোকের একসঙ্গে বসে খাওয়ার স্থান।

রিসোর্টটিতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান; যেমন আকিকা, মেজবান, বিয়ে, বৌভাত, পিকনিক, মিলাদ মাহফিল, আলোচনা সভা, মিটিং, সেমিনারও করা যাবে।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১ দিন আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

১ দিন আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

৭ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

৯ দিন আগে