logo
সুপ্রবাস

জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে স্বাধীনতা দিবস উদ্‌যাপিত

বাহার উদ্দিন বকুল, জেদ্দা, সৌদি আরব২৮ মার্চ ২০২৬
Copied!
জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে স্বাধীনতা দিবস উদ্‌যাপিত

সৌদি আরবের জেদ্দায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল।

দিবসটি উপলক্ষে প্রথমে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের পর স্কুলে অস্থায়ীভাবে স্থাপিত স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন স্কুলের বাংলা মাধ্যম পরিচালনা পরিষদ চেয়ারম্যান ডা. সৈয়দ ওমর ফারুক, ইংরেজি মাধ্যমের পরিচালনা পরিষদ চেয়ারম্যান আবদুল্লাহ নাছের, পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান, সদস্য, স্কুলের অধ্যক্ষ, শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী ও অবিভাবকরা।

পরে ১৯৭১ সালে মহান মক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

শেষে দুই মাধ্যমের শিক্ষার্থীদের পরিবেশনায় আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে ছিল কবিতা আবৃতি, একক গান, নৃত্য ও দলীয় সংগীত।

আরও দেখুন

লন্ডনে নজরুল উৎসব ২০২৬, এক অনন্য সফল আয়োজন

লন্ডনে নজরুল উৎসব ২০২৬, এক অনন্য সফল আয়োজন

অনুষ্ঠানের সমাপনী পর্বে একক সংগীত পরিবেশন করেন কাজী নজরুল ইসলামের প্রপৌত্রী নূপুর কাজী। তার হৃদয়স্পর্শী কণ্ঠ ও আবেগময় পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

৫ দিন আগে

কুয়ালালামপুরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামকে যশোর জেলা সমিতির শুভেচ্ছা

কুয়ালালামপুরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামকে যশোর জেলা সমিতির শুভেচ্ছা

ব্যস্ত রাষ্ট্রীয় সফরের কর্মসূচির মধ্যেও প্রতিমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শুভেচ্ছা গ্রহণ করেন এবং উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতির নেতারা প্রতিমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

৫ দিন আগে

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

৭ দিন আগে