logo
বিদেশে উচ্চশিক্ষা

ফ্রান্সে এই স্কলারশিপে মাসে মিলবে ১ লাখ টাকা, আবেদন শুরু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ অক্টোবর ২০২৪
Copied!
ফ্রান্সে এই স্কলারশিপে মাসে মিলবে ১ লাখ টাকা, আবেদন শুরু

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ দিচ্ছে ফ্রান্সের École Normale Supérieure (ENS )। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

École Normale Supérieure (ENS) হল প্রাক-ডক্টরাল এবং ডক্টরাল স্টাডিজ (গ্রাজুয়েট স্কুল) এবং সেইসাথে ফ্রান্সের একটি উচ্চ-স্তরের গবেষণা কেন্দ্র। ইএনএসে শিক্ষা ও গবেষণার জন্য ১৫টি বিভাগ রয়েছে, যা মানবিক ও বিজ্ঞানের প্রধান শাখায় বিস্তৃত। ইএনএস প্যারিসের একেবারে কেন্দ্রে কোয়ার্টিয়ার ল্যাটিনে অবস্থিত। এটি বসবাস ও শেখার জন্য একটি চমৎকার জায়গা।

এ বছর এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে এ বছরের ১২ ডিসেম্বর পর্যন্ত।

আগে জেনে নিন সুবিধাগুলো

৩ বছরের জন্য ১ হাজার ইউরো (প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা) মাসিক অনুদান প্রদান করবে। ইএনএস-এর ক্যাম্পাসে আবাসনের ব্যবস্থা করবে। প্রতি বছর École Normale Supérieure (ENS) স্কলারশিপের আওতায় ২০ জন আন্তর্জাতিক শিক্ষার্থীকে বিজ্ঞান বা কলা ও মানবিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রিতে সম্পূর্ণ বিনামূল্যে অধ্যয়নের সুযোগ দেওয়া হয়।

আবেদনে লাগবে যে যোগ্যতা

আবেদনকারীর বয়স ২৬ বছরের কম হতে হবে। আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। নতুন শিক্ষার্থী হতে হবে। স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করবেন। এর আগে এই স্কলারশিপে আবেদন করে থাকলে আবেদন করা যাবে না। বাছাই প্রক্রিয়ার সময় ফ্রান্সে বসবাসরত হলে চলবে না।

কখন কীভাবে আবেদন করবেন

École Normale Supérieure (ENS) স্কলারশিপের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ওয়েবসাইটে গিয়ে পর্যাপ্ত তথ্য দিয়ে আবেদন করতে হবে। আবেদনের দুই দিনের মধ্যে ইমেইলের মাধ্যমে জানানো হবে পরবর্তী করণীয়। বাছাই করার আগে যেতে হবে কয়েকটি পরীক্ষার মধ্য দিয়ে।

প্রতি বছর শেষদিকে এই স্কলারশিপে আবেদন আহ্বান করা হয়। এ বছর এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে এ বছরের ১২ ডিসেম্বর পর্যন্ত।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও দেখুন

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

২১ জানুয়ারি ২০২৬

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

১০ জানুয়ারি ২০২৬

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।

০৯ জানুয়ারি ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ এসেছে। এই বিশ্ববিদ্যালয় বিশেষভাবে প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিখ্যাত।

০২ জানুয়ারি ২০২৬