logo
বিদেশে উচ্চশিক্ষা

আয়ারল্যান্ডে সরকারি খরচে স্কলারশিপ, থাকছে যে সুবিধা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
আয়ারল্যান্ডে সরকারি খরচে স্কলারশিপ, থাকছে যে সুবিধা

বিদেশে উচ্চশিক্ষায় অন্যতম পছন্দের জায়গা হতে পারে ইউরোপের দেশ আয়ারল্যান্ড। বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর ৩ শতাংশই রয়েছে দেশটিতে। অনেক শিক্ষার্থী এখন পাড়ি জমাচ্ছেন আয়ারল্যান্ডে। এর অন্যতম কারণ, উচ্চশিক্ষায় আয়ারল্যান্ডের বিভিন্ন স্কলারশিপ।

প্রতি বছর বেশকিছু স্কলারশিপ দিয়ে থাকে আয়ারল্যান্ড সরকার ও দেশটির বিশ্ববিদ্যালয়গুলো।

ইউরোপের বাইরের দেশগুলোর শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি দিয়ে থাকে আইরিশ সরকার। এই বৃত্তির নাম গভর্নমেন্ট অব আয়ারল্যান্ড স্কলারশিপ। এর আওতায় গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন ও পিএইচডি করতে পারবেন বাংলাদেশের শিক্ষার্থীরাও।

আগে জেনে নিন সুবিধাগুলো

ফুল ফান্ডেড স্কলারশিপটি টিউশন ফি ও এক বছরের নিবন্ধন ফি মওকুফ করার পাশাপাশি ১০ হাজার ইউরো উপবৃত্তি দিয়ে থাকে। আয়ারল্যান্ডের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে একাডেমিক ও পেশাদার জীবনে দক্ষতা বৃদ্ধির চমৎকার সুযোগ পাবেন এর আওতায়।

আবেদনে লাগবে যে যোগ্যতা

আয়ারল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আবেদনকারীদের স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে। স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে। পিএইচডির জন্য স্নাতক ও স্নাতকোত্তরে ভালো ফলধারী হতে হবে। উচ্চতর যোগাযোগদক্ষতা থাকতে হবে। সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে হবে।

ইংরেজি দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে। বিশ্ববিদ্যালয়ভেদে আলাদা মানদণ্ড রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর প্রয়োজনীয়তা/মানদণ্ড পূরণ করতে হবে।

কখন কীভাবে আবেদন করবেন

অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীকে প্রথমেই অফিশিয়াল ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। সেখানে অ্যাপ্লিকেশন ফরম পূরণ করতে হবে। সব ট্রান্সক্রিপ্ট সত্যায়িত করে আপলোড করতে হবে। সাবমিট করা কাগজপত্রের ভাষা হবে ইংরেজি অথবা আইরিশ।

সাধারণত বছরের শুরুতে এই স্কলারশিপের জন্য আবেদন আহ্বান করা হয়।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও দেখুন

তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

২৪ দিন আগে

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

২১ জানুয়ারি ২০২৬

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

১০ জানুয়ারি ২০২৬

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।

০৯ জানুয়ারি ২০২৬