logo
বিদেশে উচ্চশিক্ষা

অস্ট্রেলিয়ার ডেকিন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, আবেদন শুরু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৪ সেপ্টেম্বর ২০২৪
Copied!
অস্ট্রেলিয়ার ডেকিন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, আবেদন শুরু

বিদেশি শিক্ষার্থীদের প্রতি বছর ফুল-ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দেয় অস্ট্রেলিয়ার ডেকিন বিশ্ববিদ্যালয়। এইচডিআর স্কলারশিপ-রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম স্কলারশিপ (আরটিপি) এবং ডেকিন ইউনিভার্সিটি পোস্ট গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের (ডিইউপিআর) আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হয়।

এই দুই স্কলারশিপের মধ্যে আরটিপি স্কলারশিপের অর্থ দেয় অস্ট্রেলিয়ার সরকার। আর ডিইউপিআর স্কলারশিপ দেয় ডেকিন বিশ্ববিদ্যালয়। অস্ট্রেলিয়ার স্থানীয় শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

এ বছর এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আগামী ৬ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।

আগে জেনে নিন সুবিধাগুলো

ডেকিন বিশ্ববিদ্যালয় ৪০০টি স্কলারশিপ প্রদান করে থাকে প্রতি বছর। প্রতিটি শিক্ষার্থীর জন্য থাকছে টিউশন ফি মওকুফ ও চিকিৎসা তহবিল, ৫০০ থেকে ১৫০০ ডলারের স্থানান্তর ভাতা, বছরে ৩৪ হাজার ৪০০ ডলার ভাতা, বিদেশি শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যভাতা ও বিমানভাড়া।

আবেদনে লাগবে যে যোগ্যতা

অস্ট্রেলিয়ান ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষার্থীদের অবশ্যই ডেকিন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার এইচডিআর কোর্সে ভর্তি হতে হবে। প্রার্থী কমনওয়েলথ বা সমমানের দেশ থেকে অন্য কোনো বৃত্তি বা পুরস্কার গ্রহণ করতে পারবেন না।

কখন কীভাবে আবেদন করবেন

কয়েকটি বিষয়ে বছরের যে কোনো সময় আবেদন করা যায়। ডক্টরাল ডিগ্রির উপবৃত্তির জন্য নির্ধারিত সময় ৩ বছর এবং টিউশন ফি পরিশোধের জন্য নির্ধারিত সময় ৪ বছর। আর গবেষণা স্নাতকোত্তর ডিগ্রির ক্ষেত্রে উপবৃত্তি ও টিউশন ফি পরিশোধের জন্য সময় ২ বছর। প্রতি বছর সাধারণত বছরের শেষদিকে আবেদন শুরু হয়।

এ বছর এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আগামী ৬ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও দেখুন

তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

২৪ দিন আগে

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

২১ জানুয়ারি ২০২৬

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

১০ জানুয়ারি ২০২৬

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।

০৯ জানুয়ারি ২০২৬