বিডিজেন ডেস্ক

রাষ্ট্রীয় অর্থায়নে গড়া সৌদি আরবের বাৎসরিক বিনোদন ও ক্রীড়া উৎসবই হলো রিয়াদ সিজন। এ উৎসবে এবারই প্রথমবারের মতো দুই কোটি দর্শনার্থীর আগমন ঘটেছে । সৌদির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির (জিইএ) প্রধান তুর্কি আল আলশেখের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট।
এবার পঞ্চমবারের মতো আয়োজিত হচ্ছে রিয়াদ সিজন। এতে ১১টি স্পোর্টস ইভেন্ট ও ১০টি প্রদর্শনী চলছে। গত বছরের ১২ অক্টোবর এ উৎসব শুরু হয়। এ আয়োজন চলবে ২০২৫ সালের মার্চ পর্যন্ত।
২০১৯ সাল থেকে জিইএ নিয়মিত আয়োজন করে আসছে ‘রিয়াদ সিজন’। বিনোদন, সংস্কৃতি, খেলাসহ নানা আয়োজনে অংশ নিতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনোদনপ্রেমীরা জড়ো হন রিয়াদে।
এবারের রিয়াদ সিজনে ৬০ বছর বা তার বেশি বয়সী সৌদি নাগরিক এবং প্রবাসীরা বিনামূল্যেই প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে আয়োজকরা।
সৌদি আরব তার তেল-নির্ভর অর্থনীতিতে বৈচিত্র্য আনতে চাইছে। সেই সঙ্গে পর্যটকদেরকেও বিভিন্নভাবে আকৃষ্ট করতে চাইছে।
২০১৬ সালের মে মাসে জিইএ গঠন করে সৌদি সরকার। এই রাষ্ট্রীয় সংস্থা সৌদিতে বেশ কয়েকটি কনসার্ট, স্টেজ শো ও উৎসব স্পন্সর করেছে।

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তজুড়ে নির্মাণাধীন শক্তিশালী ধাতব বিম দিয়ে তৈরি এ বাঁধ সান ডিয়েগো থেকে মেক্সিকো উপসাগর পর্যন্ত বিস্তৃত হবে। তবে যেসব স্থানে এর প্রয়োজন নেই বলে কর্তৃপক্ষ মনে করছে, তেমন কিছু নির্দিষ্ট এলাকায় দেয়াল নির্মাণ করা হবে না।
বিবৃতিতে বলা হয়, “সশস্ত্র বাহিনীর চলমান অভিযান সমাপ্তির ঘোষণা দেওয়া হলো।” তবে বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, ইসরায়েল যদি ইরান ও লেবাননে হামলা চালাতে থাকে তাহলে তেহরান ‘আগের চেয়ে আরও কঠোর এবং শক্তিশালী’ জবাব দেওয়া হবে।
এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের হাইফা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।