logo
প্রবাসের খবর

বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রোর যাত্রা শুরু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০২ ডিসেম্বর ২০২৪
Copied!
বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রোর যাত্রা শুরু
দুবাইয়ের মেট্রো– প্রতীকী ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদে চালু হলো বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো। গতকাল রোববার থেকে এ মেট্রোরেলের চলাচল আংশিকভাবে শুরু হয়। স্থানীয় সংবাদমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশ্বের দীর্ঘতম রুটের চালকবিহীন এই মেট্রোরেল প্রথম পর্যায়ে তিনটি লাইনে চলবে। বাকি তিনটি লাইন ডিসেম্বরের মাঝামাঝি থেকে চালু হবে।

ভিডিওতে দেখুন

রিয়াদের এই দ্রুত পরিবহন ব্যবস্থাটিতে ৮৫ টি স্টেশনসহ মোট ১৭৬ কিলোমিটার বিস্তৃত ৬ টি মেট্রো লাইন থাকছে। প্রকল্প নির্মাণে খরচ হচ্ছে ২২.৫ বিলিয়ন ডলার।

প্রকল্পটি রিয়াদের বর্তমান ও ভবিষ্যৎ গণপরিবহনের চাহিদা বিবেচনা করে বানানো হয়েছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ এর অংশ হিসেবে দেখা হচ্ছে এই প্রকল্পকে। ২০৩০ সালের মধ্যে দেশের অর্থনীতি ও জনগণের জীবনযাত্রার মান বদলে দিতে হাতে নেওয়া গিগাপ্রজেক্টের অধীনে অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছে সৌদি সরকার।

স্থানীয় দৈনিক আলেকতিসাদিয়া অনুসারে, বিশ্বের সর্ববৃহৎ গণপরিবহন ব্যবস্থার র‍্যাংকিংয়ে স্থান করে নেওয়া রিয়াদ মেট্রোরেল চলতি বছরের অক্টোবরেই চালু হওয়ার কথা ছিল। কিন্তু রিয়াদ মেট্রো কোম্পানি পরে এই সময় স্থগিত করে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রকল্পের প্রথম পর্যায়ে যাত্রীরা শহরের সড়ক নেটওয়ার্কের প্রায় অর্ধেক জুড়ে যাতায়াত করতে পারবে।

২০১৩ সালে, সৌদি সরকার রিয়াদ মেট্রোর নকশা ও নির্মাণের জন্য যুক্তরাষ্ট্র, স্পেন ও ইতালির কয়েকটি কোম্পানির সঙ্গে চুক্তি করে।

আরও দেখুন

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

৬ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

৮ দিন আগে

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে প্রাইমারি নির্বাচনে ইসরায়েলের কড়া সমালোচক প্রার্থীর চমক

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে প্রাইমারি নির্বাচনে ইসরায়েলের কড়া সমালোচক প্রার্থীর চমক

ইথিওপিয়ায় জন্ম নেওয়া সাবেক নিউইয়র্কের আইনজীবী কিরোস ইসরায়েলের কড়া সমালোচক হিসেবে পরিচিত। তার প্রার্থিতা সমর্থন করেছিলেন সিনেটর বার্নি স্যান্ডার্স।

৮ দিন আগে