logo
প্রবাসের খবর

আমিরাতে ঋণ নিতে পারবেন প্রবাসীরা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৯ অক্টোবর ২০২৪
Copied!
আমিরাতে ঋণ নিতে পারবেন প্রবাসীরা
প্রতীকী ছবি: সংগৃহীত

ব্যাংক থেকে বন্ধকি ঋণের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে সম্পদ কেনার সুযোগ রয়েছে প্রবাসীদের। তবে এজন্য পূরণ করতে হবে কিছু মানদণ্ড ও শর্ত। ঋণের বিস্তারিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে গিয়েও জানা যাবে।

যেসব প্রবাসীরা ঋণ নিতে পারবেন

আবেদনকারীর বয়স সর্বনিম্ন ২১ বছর হতে হবে। সর্বোচ্চ বয়সের ক্ষেত্রে কোনো সীমা নেই। তবে ঝুঁকি নিরূপণ করে সর্বোচ্চ বয়সের বিষয়টি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান নির্ধারণ করতে পারবে। ঋণ নিতে মোট ঋণের এক শতাংশ আর্লি ফি দিতে হবে।

যাদের মাসিক বেতন ১৫ হাজার দিরহাম মূলত তাদের আমিরাতের ব্যাংকগুলো বন্ধকি ঋণ দিয়ে থাকে। অর্থাৎ যেসব প্রবাসী প্রতি মাসে এই পরিমাণ অর্থ আয় করেন তারা চাইলে আমিরাতে বন্ধকি ঋণ নিতে পারবেন। স্বনির্ভর ও চাকরিজীবী উভয়ই ব্যাংকে ঋণের জন্য আবেদন করতে পারবেন।

চাকরিজীবীদের যেসব কাগজপত্র লাগবে

১. পাসপোর্টের কপি

২. আমিরাতের আইডি কার্ড

৩. বেতনের সার্টিফিকেট

৪. কমপক্ষে ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট

৫. নির্দিষ্ট সময়ের প্লে স্লিপ

স্বনির্ভরদের যেসব কাগজপত্র লাগবে

১. পাসপোর্টের কপি

২. আমিরাতের আইডি কার্ড

৩. ট্রেড লাইসেন্সের কপি

৪. ব্যাংক স্টেটমেন্ট

৫. কোম্পানির মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন

৬. নির্দিষ্ট সময়ের কোম্পানির অডিট কপি

যেসব বন্ধকি ঋণ নেওয়া যাবে

ফিক্সড রেড মর্গেজ: নির্দিষ্ট সুদের ওপর ভিত্তি করে এই ঋণ নেওয়া যাবে। এটির সুদের হার সবসময় এক থাকবে। এটির মেয়াদ পাঁচ বছরের বেশি হতে পারে।

শর্ট টাইম মর্গেজ: এই ঋণও নির্দিষ্ট সুদের ওপর নেওয়া যাবে। তবে এটির মেয়াদ হবে কম (এক থেকে তিন বছর)।

লং টার্ম মর্গেজ: যেসব ঋণের মেয়াদ পাঁচ বছর সেগুলোকে লং টার্ম মর্গেজ বলা হয়। এ ছাড়া, আমিরাতের ইন্টারব্যাংকের সুদহার অনুযায়ীও ঋণ নেওয়া যাবে।

সূত্র: খালিজ টাইমস।

আরও দেখুন

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

৬ দিন আগে

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে প্রাইমারি নির্বাচনে ইসরায়েলের কড়া সমালোচক প্রার্থীর চমক

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে প্রাইমারি নির্বাচনে ইসরায়েলের কড়া সমালোচক প্রার্থীর চমক

ইথিওপিয়ায় জন্ম নেওয়া সাবেক নিউইয়র্কের আইনজীবী কিরোস ইসরায়েলের কড়া সমালোচক হিসেবে পরিচিত। তার প্রার্থিতা সমর্থন করেছিলেন সিনেটর বার্নি স্যান্ডার্স।

৬ দিন আগে