logo
প্রবাসের খবর

টোকিওতে জাপানের অবকাঠামোবিষয়ক ভাইস মিনিস্টারের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের বৈঠক

হক মো, ইমদাদুল, টোকিও, জাপান১৮ মার্চ ২০২৫
Copied!
টোকিওতে জাপানের অবকাঠামোবিষয়ক ভাইস মিনিস্টারের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের বৈঠক

জাপানের রাজধানী টোকিওতে দেশটির ভূমি, অবকাঠামো ও পরিবহন বিষয়ক ভাইস মিনিস্টার হিরোফুমি আমাকাওয়ার সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের একটি প্রতিনিধিদল। বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্বে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মুখ্যসচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

বুধবার (১২ মার্চ) ভূমি, অবকাঠামো ও পরিবহন বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্ল্যাটফর্মের আওতায় নেওয়া প্রকল্প বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পের অগ্রগতি এবং বাংলাদেশের রেলওয়ে ও সড়ক খাতে সহযোগিতা বিষয়ে আলোচনা হয়।

এসময় বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষ থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুততম সময়ে উন্মুক্ত করার জন্য টার্মিনালের কার্গো ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের প্রস্তুতিমূলক কাজ এগিয়ে চলছে বলে জানানো হয়।

মুখ্যসচিব এম সিরাজ উদ্দিন মিয়া এক্ষেত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাৎকালে কমলাপুর মাল্টি-মোডাল ট্রান্সপোর্ট হাব, এমআরটি লাইন সিক্স ও ঢাকা আউটার রিং রোড – ২ ও ৩ প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া, বাংলাদেশের পর্যটন খাতে জাপানি বিনিয়োগ আকর্ষণে সহযোগিতা কামনা করা হয়।

এ সময় জাপানের প্রকৌশল ও আবাসন বিষয়ক অ্যাসিস্ট্যান্ট ভাইস মিনিস্টার ইওসুকে সুৎসুমি ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ প্রতিনিধিদলে অন্যদের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, রেলসচিব মো. ফাহিমুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী মুহাম্মদ রফিকুল ইসলাম, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক ড. আহমেদ উল্লাহ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

৯ ঘণ্টা আগে

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ২০২৭ সালের শেষ নাগাদ শেষ হবে: আমেরিকা

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ২০২৭ সালের শেষ নাগাদ শেষ হবে: আমেরিকা

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তজুড়ে নির্মাণাধীন শক্তিশালী ধাতব বিম দিয়ে তৈরি এ বাঁধ সান ডিয়েগো থেকে মেক্সিকো উপসাগর পর্যন্ত বিস্তৃত হবে। তবে যেসব স্থানে এর প্রয়োজন নেই বলে কর্তৃপক্ষ মনে করছে, তেমন কিছু নির্দিষ্ট এলাকায় দেয়াল নির্মাণ করা হবে না।

১৫ ঘণ্টা আগে

‘আপাতত’ হামলা বন্ধের ঘোষণা ইরানের

‘আপাতত’ হামলা বন্ধের ঘোষণা ইরানের

বিবৃতিতে বলা হয়, “সশস্ত্র বাহিনীর চলমান অভিযান সমাপ্তির ঘোষণা দেওয়া হলো।” তবে বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, ইসরায়েল যদি ইরান ও লেবাননে হামলা চালাতে থাকে তাহলে তেহরান ‘আগের চেয়ে আরও কঠোর এবং শক্তিশালী’ জবাব দেওয়া হবে।

৩ দিন আগে

ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

এক ‍বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের হাইফা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

৩ দিন আগে