logo
প্রবাসের খবর

কুয়েতে ঘরে বসে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন যারা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১০ নভেম্বর ২০২৪
Copied!
কুয়েতে ঘরে বসে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন যারা
বায়োমেট্রিক নিবন্ধন বাধ্যতামূলক করেছে কুয়েত সরকার।

অসুস্থ ও বয়স্ক ব্যক্তিরা ঘরে বসে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন বলে জানিয়েছে কুয়েত সরকার। স্থানীয় সংবাদমাধ্যম আলমাজিলিসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট না দেওয়া যেসব কুয়েতিরা ব্যাংকিং লেনদেন করতে পারছেন না তারা কুয়েতের বিভিন্ন স্থানে থাকা জেনারেল ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল এভিডেন্সের অফিসে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

এছাড়া যারা অসুস্থ ও বয়স্ক ব্যক্তি রয়েছেন তারা বাড়ি থেকেই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন।

কুয়েত সরকার জানায়, ১৮ বছর বয়সী নাগরিক ও প্রবাসীদের জন্য এই ফিঙ্গারপ্রিন্ট দেওয়া বাধ্যতামূলক।

অপরাধ দমন ও দ্রুত সময়ে অপরাধী শনাক্ত করতে ২০২৩ সালে স্থানীয় নাগরিক ও বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য বাধ্যতামূলক করা হয় বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট। এই বছরের শুরুতে কুয়েতের নাগরিক এবং প্রবাসীদের জন্য বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময়সীমা বাড়ানো হয়। কুয়েতিদের জন্য এই প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা ছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আর প্রবাসীদের জন্য এই সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ২১ লাখ প্রবাসী বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন। এ প্রক্রিয়া এখনও সম্পন্ন করেননি ৫ লাখের বেশি প্রবাসী।

কুয়েত সরকার জানায়, যেসব প্রবাসী আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রক্রিয়া সম্পন্ন করবেন না তাদের সিভিল কার্ড, সমস্ত সরকারি ও ব্যাংকিং লেনদেন স্থগিত করা হবে।

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের মোট জনসংখ্যা ৪৯ লাখ। যার মধ্যে ৩৩ লাখই প্রবাসী।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে