logo
প্রবাসের খবর

মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশি আটক

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৭ নভেম্বর ২০২৪
Copied!
মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশি আটক
প্রতীকী ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৪০ বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাত ১২টার দিকে এক অভিযানে তাদের আটক করে দেশটির অভিবাসন বিভাগ।

কুয়ালালামপুরের সেগামবুট এলাকায় রাত ১২টার দিকে অভিযান শুরু করে কুয়ালালামপুর অভিবাসন বিভাগ। যা চলে রাত ৩টা পর্যন্ত।

শনিবার (১৬ নভেম্বর) কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান, ৩৮টি আবাসিক ভবনে অভিযান চালানো হয়েছে। অভিযানে মোট ১৫৮ জনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ৫১ জনের বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ৪০ জন বাংলাদেশি। বাকি ১১ জনের মধ্যে ইন্দোনেশিয়ার ৬ জন, নেপালের ৪ জন ও পাকিস্তানের ১ জন নাগরিক রয়েছেন।

আটক ব্যক্তিদের কারও পরিচয় প্রকাশ করা হয়নি। জানানো হয়েছে, সবার বয়স ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে।

আটক হওয়া বাংলাদেশিদের মধ্যে এক দম্পতি রয়েছেন। বৈধ ট্রাভেল পাস না থাকায় তাদের আটক করা হয়।

ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ লঙ্ঘন, বিশেষ করে ওয়ার্ক পারমিট বা পাসপোর্টের মতো বৈধ ভ্রমণ নথি দেখাতে ব্যর্থ হওয়াসহ বিভিন্ন অপরাধে এই ৫১ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের পরবর্তী তদন্তের জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশনে নিয়ে যাওয়া হয়।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৩ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৫ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৭ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১০ দিন আগে