logo
প্রবাসের খবর

যুক্তরাষ্ট্র-ইরান ষষ্ঠ দফার পারমাণবিক আলোচনা বাতিল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ জুন ২০২৫
Copied!
যুক্তরাষ্ট্র-ইরান ষষ্ঠ দফার পারমাণবিক আলোচনা বাতিল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী পারমাণবিক আলোচনা বাতিল হয়েছে বলে জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাঈদি। আগামীকাল রোববার ওমানের মাসকটে এই বৈঠক হওয়ার কথা ছিল।

বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, ওমানের পররাষ্ট্রমন্ত্রী এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া বার্তায় বলেছেন, ‘রোববার মাসকটে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক আর হচ্ছে না। তবে কূটনীতি ও সংলাপই স্থায়ী শান্তির একমাত্র পথ।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী পারমাণবিক আলোচনা ওমানের মধ্যস্থতায় চলছিল। কিন্তু ইসরায়েল ইরানের হামলা চালানোর পর এই আলোচনা বাতিল হয়ে গেল।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আগেই বলেছিলেন, ইসরায়েল হামলা অব্যাহত থাকলে এই ধরনের আলোচনা ‘অন্যায্য’, তবে তখন তিনি আনুষ্ঠানিকভাবে আলোচনার বাতিলের কথা বলেননি।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

৮ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১০ দিন আগে