logo
প্রবাসের খবর

কুয়ালালামপুরে কনটেন্ট ক্রিয়েটর মোজাহের ইসলাম সংবর্ধিত

প্রতিনিধি, কুয়ালালামপুর০৯ ডিসেম্বর ২০২৫
Copied!
কুয়ালালামপুরে কনটেন্ট ক্রিয়েটর মোজাহের ইসলাম সংবর্ধিত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার উদ্যোগে সংবর্ধিত হলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মোজাহের ইসলাম।

সোমবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় কুয়ালালামপুরের হাংতুয়ায় চকোলেট রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার সভাপতি ইসকান্দর মনি।

Chittagong Association Malaysia 2

সমিতির সাধারণ সম্পাদক সাদেক উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সমিতির প্রধান উপদেষ্টা সাংবাদিক রফিক আহমদ খান, সিনিয়র সহ সভাপতি ফজলে নুর বাপ্পি, সহ সভাপতি হেলাল উদ্দিন, মো: সাইফুদ্দিন, মো. জসীম উদ্দীন ও আরমানুল ইসলাম।

Chittagong Association Malaysia 3

সভায় সংবর্ধিত অতিথি মোজাহের ইসলাম বলেন , "মালয়েশিয়ায় ঘুরতে এসে এখানে প্রবাসী চট্টগ্রামবাসীদের যে ভালোবাসা পেয়েছি তা অতুলনীয়। আমার মনেই হচ্ছে না চট্টগ্রামের বাইরে আছি। কুয়ালালামপুরের হাংতুয়া যেন একখণ্ড চট্টগ্রাম। চাটগাঁইয়া মানুষ একে অপরের প্রতি আসলেই অনেক আন্তরিক। এটাই আমাদের চট্টগ্রামের মানুষের বৈশিষ্ট। "

Chittagong Association Malaysia 4

রফিক আহমদ খান তার বক্তব্যে কনটেন্ট ক্রিয়েটর মোজাহের ইসলাম মোজাহের ভাইয়ের মানবিক কাজগুলো তুলে ধরে বলেন, ' কনটেন্ট নির্মাণের উদ্দেশ্য শুধুমাত্র আনন্দ বিনোদন ও টাকা আয়ের পথ না, এর মাধ্যমে মানুষের উপকার ও শিক্ষানীয় নানা বিষয় তুলে ধরা যায়। যা মোজাহের ইসলাম করে যাচ্ছেন। "

ফজলে নুর বাপ্পি চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার নানা মানবিক কাজগুলো তুলে ধরেন।

Chittagong Association Malaysia 5

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাঈম উদ্দিন সুমন, মোহাম্মদ সামাদ, মোহাম্মদ মহিউদ্দিন, মোস্তাক আল আমিন, মোহাম্মদ হারুন, জাকারিয়া ফারুকী, আব্দুল আজিজ বাবুল, রাশেদুল ইসলাম রাশেল, তানজিম, শহিদুল ইসলাম ও মোহাম্মদ সাইফুল।

উল্লেখ্য, চট্টগ্রাম তথা বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটর মোজাহের ইসলাম। তিনি স্যোশাল মিডিয়ায় তার দর্শকদের কাছে 'মোজাহের ভাই' নামে পরিচিত।

আরও দেখুন

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সর্বোচ্চ নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রেখেই পুনরায় ফ্লাইট চলাচল শুরু করা হবে।

৭ দিন আগে

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

শেখ আহমদ প্রস্থান ও আগমন হল, কাস্টমস চেকপয়েন্ট এবং অন্য স্থাপনা পরিদর্শন করেন। তিনি বিমান চলাচলকে সহায়তা করার জন্য অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরের কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের মধ্যে পূর্ণ সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

১২ দিন আগে

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

অভিবাসন মহাপরিচালক বলেন, গত বছরের ১৯ মে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশি নিজ দেশে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন। মোট সংখ্যার মধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জন বিদেশিকে সফলভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

১৪ দিন আগে

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে শুরু করে দুই মাসের জন্য কর্মীদের নিজ নিজ খাতের বাইরে স্থানান্তর করা যাবে। তবে, মূল নিয়োগকর্তাদের অনুমতি ছাড়া এই স্থানান্তর করা যাবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের সুবিধা নিতে কোম্পানিগুলো ‘আশাল’ করপোরেট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে।

১৪ দিন আগে