logo
প্রবাসের খবর

ইরানের হামলার পর কুয়েতের ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের সদর দপ্তর বন্ধ

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে০৮ মার্চ ২০২৬
Copied!
ইরানের হামলার পর কুয়েতের ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের সদর দপ্তর বন্ধ
ছবি: রয়টার্স

ইরানে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে দেশটির চলমান পাল্টা আক্রমণের কারণে কুয়েতের কয়েকটি ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠান রোববার সাময়িকভাবে তাদের প্রধান কার্যালয়ের কার্যক্রম বন্ধ রেখেছে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক খালিজ টাইমসের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এক বিবৃতিতে কুয়েতের পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটি জানায়, তাদের প্রধান কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে ভবনটির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবং ভবনের সামনের অংশে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে কাজ করছে। প্রতিষ্ঠানটি রোববার প্রধান ভবনে সরাসরি সেবা বন্ধ রাখার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে জানিয়েছে, গ্রাহকেরা অন্য শাখায় গিয়ে সেবা নিতে পারবেন। একই সঙ্গে অনলাইন বা ইলেকট্রনিক সেবার মাধ্যমে লেনদেন চালু থাকবে।

নিরাপত্তা পরিস্থিতির কারণে বেশ কয়েকটি বড় ব্যাংকও সতর্কতামূলকভাবে তাদের প্রধান কার্যালয় বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। কুয়েত ফাইন্যান্স হাউস জানিয়েছে, কর্মী ও গ্রাহকদের নিরাপত্তার স্বার্থে রোববার তাদের মেইন বিল্ডিং–১, মেইন বিল্ডিং–২, সংশ্লিষ্ট বিভাগ এবং বাইতাক টাওয়ারে কার্যক্রম স্থগিত থাকবে। ব্যাংকটি গ্রাহকদের ব্যাংক কার্ড চালু বা বন্ধ করার মতো সেবা নিতে কেএফএইচঅনলাইন (KFHOnline) অ্যাপ ব্যবহার করতে উৎসাহ দিয়েছে।

একইভাবে বুবিয়ান ব্যাংক তাদের প্রধান কার্যালয় ও সংশ্লিষ্ট শাখাগুলোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। চলমান পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ব্যাংকটি। সেবা চালুর আপডেট জানতে গ্রাহকদের ব্যাংকের অফিসিয়াল যোগাযোগমাধ্যম অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত (এনবিকে) জানিয়েছে, তাদের প্রধান কার্যালয় রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে ব্যাংকটি গ্রাহকদের আশ্বস্ত করে বলেছে, খুচরা ও করপোরেট ব্যাংকিং সেবা স্বাভাবিকভাবে চলবে, যদিও প্রধান কার্যালয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কুয়েতসহ আন্তর্জাতিক পর্যায়েও গ্রাহকদের জন্য তাদের কার্যক্রমের ধারাবাহিকতা, দক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকটি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

এনবিকে আরও জানিয়েছে, কুয়েতজুড়ে স্থানীয় শাখাগুলো নির্ধারিত সময়ে খোলা রয়েছে এবং সব ধরনের ব্যাংকিং সেবা ও লেনদেন পরিচালনা করছে। আন্তর্জাতিক কার্যক্রম ও সহযোগী প্রতিষ্ঠানগুলোও স্বাভাবিক রয়েছে। ব্যাংকের গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ও পরিচালন বিভাগগুলো পূর্বনির্ধারিত বিকল্প স্থান থেকে কাজ করছে, যাতে করপোরেট ও ট্রেড ফাইন্যান্স গ্রাহকদের সেবা অব্যাহত থাকে।

এ ছাড়া এনবিকের মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং ও এটিএমসহ ডিজিটাল সেবাগুলো ২৪ ঘণ্টা চালু রয়েছে। গ্রাহকরা ১৮০১৮০১ নম্বরে হোয়াটসঅ্যাপ, কল সেন্টার এবং ব্যাংকের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমেও সেবা নিতে পারবেন। নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা নিশ্চিত করতে তাদের কার্যক্রম সব সময় প্রস্তুত ও স্থিতিশীল রয়েছে বলেও ব্যাংকটি পুনর্ব্যক্ত করেছে।

কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, এসব পদক্ষেপ মূলত সতর্কতামূলক। কর্মী ও গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ডিজিটাল চ্যানেল ও অন্য শাখার মাধ্যমে জরুরি সেবাগুলো চালু রাখাই এর উদ্দেশ্য।

আরও দেখুন

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সর্বোচ্চ নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রেখেই পুনরায় ফ্লাইট চলাচল শুরু করা হবে।

৯ দিন আগে

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

শেখ আহমদ প্রস্থান ও আগমন হল, কাস্টমস চেকপয়েন্ট এবং অন্য স্থাপনা পরিদর্শন করেন। তিনি বিমান চলাচলকে সহায়তা করার জন্য অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরের কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের মধ্যে পূর্ণ সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

১৪ দিন আগে

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

অভিবাসন মহাপরিচালক বলেন, গত বছরের ১৯ মে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশি নিজ দেশে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন। মোট সংখ্যার মধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জন বিদেশিকে সফলভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

১৬ দিন আগে

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে শুরু করে দুই মাসের জন্য কর্মীদের নিজ নিজ খাতের বাইরে স্থানান্তর করা যাবে। তবে, মূল নিয়োগকর্তাদের অনুমতি ছাড়া এই স্থানান্তর করা যাবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের সুবিধা নিতে কোম্পানিগুলো ‘আশাল’ করপোরেট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে।

১৬ দিন আগে